বক্স অফিসে ঝড়

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘অ্যানিমেল’। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবি নিয়ে শুরু থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে ছিল। তার ওপর ছবিতে মুখ্য চরিত্রে রণবীর কাপুর। সঙ্গে রয়েছেন ববি দেওল, অনীল কাপুর এবং রাশমিকা মান্দানার মতো আকর্ষণীয় অভিনেতারা। এই ছবি থেকে পারিশ্রমিক বাবদ কে কত টাকা আয় করলেন তা নিয়ে কৌতুহল সবারই।

‘অ্যানিমেল’ ছবিতে রণবীরের অভিনয় প্রশংসিত হচ্ছে। এ রকমও বলা হচ্ছে ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয়টা এই ছবিতেই করে ফেলেছেন ঋষিপুত্র। তবে ছবিতে অভিনয়ের জন্য মোট টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা। সূত্রের দাবি, এই ছবির জন্য রণবীর ৩০ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। শুধু তাই নয়, শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থার সঙ্গে অভিনেতার যে চুক্তি হয়েছে তা অনুযায়ী ছবির মুনাফা থেকেও একটা নির্দিষ্ট অংশ পাবেন রণবীর। বক্স অফিসে ঝড়

‘অ্যানিমেল’ ছবিতে খুব কম সময়ের জন্য রয়েছেন ববি দেওল। কিন্তু স্বল্প সময়েই তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের সূত্রপাতটা ভালোই করেছেন ধর্মেন্দ্র পুত্র। তবে এই ছবির জন্য তার পারিশ্রমিক অনেকটাই বেশি। শোনা যাচ্ছে, ‘অ্যানিমেল’-ছবিতে ববির পারিশ্রমিক ৪ থেকে ৫ কোটি টাকার মধ্যে।

এর আগে হিন্দি ছবিতে অভিনয় করলেও দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার কাঙ্খিত বলিউড ডেব্যু নিঃসন্দেহে ‘অ্যানিমেল’। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে খবর।

ষাটের গণ্ডি পেরলেও পর্দায় এখনও একের পর এক চমক হাজির করেন অনিল। ‘অ্যানিমেল’ ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করে তিনি নজর কেড়েছেন। এই ছবির জন্য তিনি ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

৩ দিনেই ডাবল সেঞ্চুরি অ্যানিমেলের

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments