হামাস কেন্দ্রগুলোর ওপর হামলা

ফিলিস্তিনের পুরো এলাকায় হামাস কেন্দ্রগুলোর ওপর হামলা চালাতে ইসরায়েল স্থলঅভিযানের আওতা বাড়াচ্ছে। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস নগরী অভিমুখে স্থল অভিযানে এগিয়ে চলেছে ইসরায়েল। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা জানিয়েছেন, তারা খান ইউনিসের উপকণ্ঠে ইসরায়েলের ট্যাংক এবং সাঁজোয়া যান দেখতে পেয়েছেন।

ওদিকে, গাজার উত্তরাঞ্চলে সোমবার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। দুটো স্কুলভবনে আশ্রয় নেওয়া মানুষের ওপর ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা।

বিমান থেকে বৃষ্টির মতো বোমা হামলা হয়েছে দক্ষিণ গাজার বিভিন্ন এলাকাতেও। ফলে গোটা গাজাতেই এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ গাজার একটি হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, রোববার রাতভর ভারি বোমা হামলার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

দক্ষিণ গাজার আরও ভেতরের দিকে এগিয়ে চলেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) । ফিলিস্তিনের পুরো এলাকায় হামাস কেন্দ্রগুলোর ওপর হামলা চালাতে তারা স্থলঅভিযানের আওতা বাড়াচ্ছে বলে জানিয়েছে।

স্যোশাল মিডিয়ায় এবং লিফলেট ছড়িয়ে দক্ষিণের এলাকাগুলো থেকেও এখন লোকজনকে সরে যেতে বলছে ইসরায়েল। খান ইউনিসের উত্তর-পূর্বের একটি এলাকা থেকে মানুষজনকে সরে যেতে বলা হচ্ছে। কাছেই গাজার উত্তর-দক্ষিণের একটি মূল সড়ক থেকেও লোকজনকে সরতে বলা হচ্ছে। হামাস কেন্দ্রগুলোর ওপর হামলা

গাজার কোথাও নিরাপদ জায়গা নেই- স্থানীয় অধিবাসী এবং ত্রাণসংস্থাগুলোর এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক উপদেষ্টা। তার মতে, গাজায় ‘নির্ধারিত কিছু নিরাপদ জায়গা’ আছে এবং হামলার লক্ষ্য সাধারণ জনগণ নয়।

গাজা-ইসরায়েল যুদ্ধে নিহত ৬৩ সাংবাদিক 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments