খেলোয়াড় শ্রেণিতে শীর্ষ

খেলোয়াড় শ্রেণিতে শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল খান। ৫ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা যায়।  

জানা গেছে, এবার খেলোয়াড় শ্রেণিতে তিন ক্রিকেটার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। গত বছরও এই তালিকায় সাকিব ও তামিম ছিলেন। তবে এবার নতুন করে রিয়াদ যুক্ত হয়েছেন।

এনবিআর সূত্র জানায়, ২০২২-২৩ করবর্ষে খেলোয়াড়সহ সেরা করদাতা নির্বাচিত হয়েছে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন। এরইমধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।  খেলোয়াড় শ্রেণিতে শীর্ষ

সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর। ২০১৬ সাল থেকে রাজস্ব বোর্ড সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে। 

২০২২-২৩ অর্থ বছরে খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দেওয়ায় সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। এমনটাই জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

শীর্ষ করদাতা হওয়ায় এনবিআর কর্তৃপক্ষ বিশেষ সম্মাননা দেবে সাকিব, তামিম ও মাহমুদউল্লাহকে। একটি ইভেন্টের মাধ্যমে ট্যাক্স কার্ড প্রদান করা হবে তাদের। ২০১৬ সাল থেকে শীর্ষ করদাতাদের সম্মানিত করে এবং তাদের ট্যাক্স কার্ড প্রদান করছে কর প্রশাসন।

বেশ আয়োজন করে শীর্ষ করদাতাদের ‘ট্যাক্স কার্ড’ প্রদানের মাধ্যমে সম্মানিত করে এনবিআর। ২০১৬ সাল থেকে এ চল শুরু হয়েছে। এবারও তেমন পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

নিষেধাজ্ঞা উঠল জিকো-তপুর

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments