স্বাধীনতা কাপের সেমিফাইনালে

স্বাধীনতা কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। ফিকশ্চার অনুযায়ী ১৫ ডিসেম্বর কিংস অ্যারেনায় এই সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে গত ৪ ডিসেম্বর সেমিফাইনাল ম্যাচের ভেন্যু পরিবর্তন চেয়ে ফেডারেশনে চিঠি দিয়েছে ঢাকা আবাহনী। 

সাবেক জাতীয় ফুটবলার ও ঢাকা আবাহনী ফুটবল দলের নতুন ম্যানেজার কাজী নজরুল ইসলাম সেমিফাইনালে ভেন্যু পরিবর্তনের কারণ সম্পর্কে বলেন, ‘আমরা কোয়ার্টার ফাইনালে জয়ী হওয়ার পরই ফেডারেশনকে চিঠি দিয়েছি। আমরা চিঠিতে উল্লেখ করেছি বসুন্ধরা কিংস সেমিফাইনালে উঠলে আমাদের প্রতিপক্ষের হোম ভেন্যুতে খেলা পড়ে। তাই কিংস সেমিফাইনালে উঠলে আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়েছি।

৩ ডিসেম্বর ঢাকা আবাহনীর কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল শেখ জামালের বিপক্ষে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে। ওই ম্যাচের ভেন্যু বদলে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছিল। উভয় দলই ঢাকার বাইরে খেলতে অনীহা প্রকাশ করায় লিগ কমিটি কিংস অ্যারেনায় ম্যাচের ভেন্যু পুনঃনির্ধারণ করে। কোয়ার্টার ফাইনালে ঢাকার বাইরে যেতে অনীহা প্রকাশ করা আবাহনী সেমিফাইনালে আবার ঢাকার বাইরে যেতে ইচ্ছুক। এই বৈপরীত্য নিয়ে আবাহনীর ম্যানেজারের ব্যাখ্যা, ‘কোয়ার্টার ফাইনালের সঙ্গে সেমিফাইনালের বিষয়টি ভিন্ন। কোয়ার্টার ফাইনালে উভয় দলই পরিবর্তন চেয়েছে। আর সেমিতে প্রতিপক্ষ হোম ভেন্যুর সুবিধা পাচ্ছে বিধায় নিরপেক্ষ ভেন্যু চাওয়া। স্বাধীনতা কাপের সেমিফাইনালে

চলমান স্বাধীনতা কাপ অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরা কিংসের কিংস অ্যারেনা, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এটা লটারিতে নির্ধারিত হয়েছে। যখন লটারি হয় তখনও ডি গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্স আপ নির্ধারিত হয়নি। বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ড্রতে ডি গ্রুপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কোয়ার্টার এবং সেমিফাইনাল নিজেদের কিংস অ্যারেনায় পড়েছে।

বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments