গত ১ ডিসেম্বর রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ মুক্তির পর দর্শকমহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দ্রুতই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আলোচিত এই সিনেমাটি।
গণমাধ্যমগুলোর দাবি, নেটফ্লিক্সে ‘অ্যানিমেল’ মুক্তির সম্ভব্য তারিখ জানিয়েছে আগামী বছরের ২৬ জানুয়ারি। নেটফ্লিক্সে ভার্সনে সিনেমার দৈর্ঘ্য আরও বাড়ছে ৩০ মিনিট। যা প্রায় চার ঘণ্টার কাছাকাছি। কারণ সিনেমাটির মূল ভার্সনে রান টাইম ৩ ঘণ্টা ২২ মিনিট।
এর আগে শাহরুখ খানের জওয়ান সিনেমাতেও একই ঘটনা চোখে পড়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর নেটফ্লিক্সে সিনেমাটির কিছু দৃশ্য বাড়িয়ে মুক্তি দেওয়া হয়েছে। ‘অ্যানিমেল’র ক্ষেত্রেও একই চিত্র দেখা যাবে।
এদিকে মুক্তির মাত্র পাঁচ দিনেই ভারতীয় বক্স অফিসে ২৮৬ কোটি ২৩ লাখ রুপি ব্যবসা করে ফেলেছে এই ছবি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৭৮ কোটি টাকার বেশি। সারা বিশ্বে আয়ের পরিমাণ ৪৮৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪১ কোটি টাকা।
বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো হয়েছে এই সিনেমার গল্প। যেখানে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন সাউথ ইন্ডিয়ান নায়িকা রাশ্মিকা মন্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর ও ববি দেওল প্রমুখ। দর্শকমহলে ব্যাপক আলোচনার
গণমাধ্যমগুলো দাবি করছে, নেটফ্লিক্সে ‘অ্যানিমেল’ মুক্তির সম্ভব্য তারিখ জানিয়েছে আগামী বছরের ২৬ জানুয়ারি। নেটফ্লিক্সে ভার্সনে সিনেমার দৈর্ঘ্য আরও বাড়ছে ৩০ মিনিট। যা প্রায় চার ঘণ্টার কাছাকাছি।
গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে রণবীর অভিনীত আলোচিত এই সিনেমা। গতকাল পর্যন্ত সিনেমাটি ৪২৫ কোটি রুপি আয় করেছে বিশ্বজুড়ে।
অ্যাকশন ও বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো অ্যানিমেল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি রুপি (ভারতের মুদ্রা)। সিনেমাটিতে রণবীর বাদে আরও আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।
