বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি

২০২২ বিশ্বকাপ জিতে বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি টেনে দেওয়ার কথা বলেছেন লিওনেল মেসি। তবে এখনো অবসর না নেওয়ায় আর্জেন্টাইন সমর্থকরা তাকে ২০২৬ বিশ্বকাপেও দেখার আশায় প্রার্থনা করছেন। অবুঝ সমর্থকদেরও যেন ছাড়িয়ে গেলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শুধু ২০২৬ বা ২০৩০ নয়, ২০৩৪ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান তিনি!

২০৩৪ সালে বিশ্বকাপের শতবর্ষী আসরের সময় আর্জেন্টাইন জাদুকরের বয়স হবে ৪৭ বছর। এই বয়সে বিশ্বকাপে খেলা বাস্তবসম্মত ভাবনা নয়। কিন্তু যুক্তরাষ্ট্রে সাবেকদের একটি প্রদশর্নী ম্যাচ দেখতে গিয়ে মেসির ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে কল্পনার লাগাম ছেড়ে দিয়ে ইনফান্তিনো বলেন, ‘শেষ বিশ্বকাপটা সবাই মনে রাখবে। ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দলের প্রথম আসর।  বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় খেলা হবে। সেটা হবে বিশাল এক সকার পার্টি। এর সাফল্য নিয়ে কোনো সংশয় নেই। আমার আশা, মেসি সেখানে থাকবে। শুধু পরের বিশ্বকাপে নয়, তার পরের আসর এবং ২০৩৪ বিশ্বকাপেও মেসিকে আশা করছি আমি। যতদিন চায় সে খেলে যেতে পারে।

কাতারে আর্জেন্টাইন সুপারস্টার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলে ফেলেছেন। ২০০৬ সালে জার্মানি আসর দিয়ে বিশ্বমঞ্চে তার যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ ১৬ বছরের বিশ্বকাপ যাত্রায় সর্বশেষ কাতারে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়েছেন। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করে শিরোপা জয়ের কৃতিত্ব দেখান মেসি।

অনেকেই ধরে নিয়েছিলেন কাতারে যেহেতু শিরোপা জয় হয়েছে, সে কারণে এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। অন্তত আন্তর্জাতিক ফুটবল থেকে মেসি অবসর গ্রহণ করতে যাচ্ছেন। বিশ্বকাপ শুরুর আগে মেসি নিজেও তেমন ইঙ্গিতই দিয়েছিলেন। কিন্তু এখনও লে আলবিসেলেস্তের জার্সি গায়ে সমান তালে খেলে যাচ্ছেন এলএম টেন। ২০২৩ সালে ৮ ম্যাচে করেছেন ৮ গোল।

৩৬ বছর বয়সী মেসির পক্ষে ২০২৬ বিশ্বকাপ খেলা সম্ভব কি না, তা নিয়েও যথেষ্ট শঙ্কা রয়েছে। যদিও ফিফা বস মনে করেন, শুধু ২০২৬ কেন, মেসির পক্ষে ২০৩০ এমনকি ২০৩৪ বিশ্বকাপও খেলা সম্ভব।

ইনফান্তিনোর ভাষ্য, আমি তো আশাবাদী পরবর্তী বিশ্বকাপে মেসি অবশ্যই খেলবে। এমনকি এরপরেরটা এবং তার সঙ্গে ২০৩৪’এও তাকে আমি দেখতে চাই। যতদিন সে চাইবে, ততদিনই খেলতে পারবে।

নিজেকে কোথায় নিয়ে থামাবেন, তা এখনও ঠিক করতে পারেননি মেসি নিজেই। সাম্প্রতিক সময়ে সামান্য কিছু ইনজুরি সমস্যা দেখা দিলেও নিয়মিতই তাকে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যাচ্ছে। এবারের গ্রীষ্মে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেবার পর এমএলএস ক্লাবটির হয়ে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন। এ ছাড়া পাঁচটি অ্যাসিস্টও রয়েছে। সম্প্রতি ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে। প্রথমবারের মতো বর্ধিত পরিসরের এই টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নিচ্ছে। ২০৩০ বিশ্বকাপ আয়োজিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। এ ছাড়া ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। ওই সময় পর্যন্ত মেসির বয়স হয়ে ৪৭ বছর। সে কারণেই এটা অন্তত নিশ্চিতভাবে বলাই যায়, সৌদি আরবে মেসিকে দেখার কোন সম্ভাবনাই নেই।

বাংলাদেশের  সিরিজ জেতা হলো না

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments