আসন্ন সংসদ নির্বাচনে আসনের বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আজ রবিবার রাতে ১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংসদ ভবন এলাকায় অনুষ্ঠেয় এই বৈঠকে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা থাকবেন। সংশ্লিষ্ট সূত্রের আভাসমতে, ১৪ দলের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতার বিষয়টি আজকালের মধ্যে ফয়সালা হতে পারে।
এর আগে গত ৪ ডিসেম্বর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকেরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে। ঐ বৈঠকে ১৪ দলের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনার জন্য একটি কমিটি গঠন করে দেন আওয়ামী লীগের প্রধান। এই কমিটিতে আমির হোসেন আমু ও ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের আরও কয়েক জন কেন্দ্রীয় নেতা রয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনে
গণভবনে বৈঠকের পরদিন আমির হোসেন আমুর সঙ্গে তার ইস্কাটনের বাসায় বৈঠক করেন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। এছাড়া গত কয়েক দিনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ১৪ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।
আজকের বৈঠকের বিষয়ে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু গতকাল ইত্তেফাককে বলেন, ‘আমি বর্তমানে আমার নির্বাচনি এলাকায় (ঝালকাঠি) রয়েছি। কাল (আজ রবিবার) ঢাকায় ফিরব। রাতে মিটিং হবে।
