জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে যাত্রা শুরু করলো বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে আজ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬১ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন শিবলি। এছাড়া জিসান আলম ৪২ ও আরিফুল ইসলাম ২২ রান করেন। আরব আমিরাতের ধ্রুব পারাশার ৪৪ রানে ৬ উইকেট নেন।
জবাবে দুই স্পিনার মাহফুজুর রহমান রাব্বি ও পারভেজ রহমান জীবনের ঘুর্ণিতে ১৪ বল বাকি থাকতে ১৬৭ রানে অলআউট হয় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন হার্ডিক পাই।
বাংলাদেশের রাব্বি ৩২ রানে ও জীবন ২৬ রানে ৪টি করে উইকেট নেন।
গ্রুপ পর্বে আগামী ১১ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ ডিসেম্বর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের যুবারা।
দশম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মোট আটটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপ রয়েছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। এশিয়া কাপে যাত্রা শুরু
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল।
শনিবার (৯ ডিসেম্বর) দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে আগে ব্যাট করে ২২৮ রান তোলে বাংলাদেশ যুব দল। রান তাড়ায় নামা আরব আমিরাত থামে ১৬৭ রানে।
আগে ব্যাটে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলী ও জিসান আলম। উদ্বোধনী জুটিতে ৭৪ রান তোলেন তারা। ৫৬ বলে ৪২ রান জিসান ফিরে গেলে জুটি ভাঙে যুবা টাইগারদের।
এরপর একপ্রান্ত আগলে রেখে ৭২ রানের ইনিংস খেলেন আরেক ওপেনার শিবলী। ১০২ বলের ইনিংসটিতে ছিল তিনটি চার ও একটি ছক্কার মার। দলীয় ১৭০ রানে শিবলীর উইকেট হারায় বাংলাদেশ। যদিও এর আগে ফিরে যান আরও তিন ব্যাটার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (১২), আরিফুল ইসলাম (২২) ও আহরার আমিন (৬)।
শেষের দিকে রাফিউজ্জামান রাফির ১৭ বলে ১২ আর ইকবাল হোসেন ইমনের ২ ছক্কায় ৮ বলেই ১৮ রানে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
আরব আমিরাতের ধ্রুব পারাশার ৯.৩ ওভার বল করে ৪৪ রান খরচায় ৬ উইকেট নেন। এছাড়া আয়ান আফজাল খান নেন দুটি উইকেট।
লড়াকু সংগ্রহ নিয়ে আরব আমিরাতকে ব্যাটে পাঠিয়ে চেপে ধরেন অধিনায়ক মাহফুজুর রাব্বি ও পারভেজ রহমান জীবন। তাদের বোলিং তোপে শতরানের আগেই ছয় ব্যাটারকে হারায় স্বাগতিক দলটি। শেষ অবধি ১৬৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ রান করেছেন হার্দিক পাই। নয় নম্বরে নেমে ৫১ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া তানিস সুরি ২২ বলে ২৭, মারুফ মারচেন্ট ৪৯ বলে ২৫ রান করেন।
বাংলাদেশের হয়ে মাহফুজুর রহমান রাব্বি আর পারভেজ রহমান জীবন ৪টি করে উইকেট নেন।
সোমবার (১১ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপান অনুর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় গড়াবে লড়াই।
