নির্দিষ্ট গন্তব্যে যেতে

নির্দিষ্ট গন্তব্যে যেতে ঘরে বসেই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত গাড়ির সেবা পাচ্ছেন বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানির মাধ্যমে। তবে গাড়ি ছাপিয়ে এবার মিলছে ব্যক্তিগত বিমানের সেবাও। অবশ্য তা বিশ্বব্যাপী নয়, শুধু যুক্তরাষ্ট্রের মধ্যেই স্বল্প দূরত্বে। যেখানে একজন যাত্রী ঠিক একইভাবে অ্যাপের মাধ্যমে তাঁর কাছাকাছি বিমানবন্দর থেকে প্লেনে চড়ার সুবিধা পাবেন। এ ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া আসবে ১১১ ডলার; যা বাংলাদেশি টাকায় এখন ১২ হাজার ২০০ টাকা।

বেসরকারি বিমান চলাচল শিল্পে যাত্রীদের এমন সেবা দিচ্ছে কিনেক্টএয়ার নামে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। তাদের লক্ষ্য, যাত্রীদের ব্যক্তিগত বিমান ভ্রমণের ক্ষেত্রে আকাশকে বন্ধুত্বপূর্ণ করে তোলা। কিনেক্টএয়ার প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমে ব্যক্তিগত বিমান ভ্রমণের জন্য প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে। এরপর থেকে তাদের ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ব্যক্তি নিয়মিত অন-ডিমান্ড ফ্লাইট বুক করতে পারছেন। কিন্তু চলতি ডিসেম্বর থেকে যে কেউ চাইলে খালি বিমান তথা ফিরতি ফ্লাইট বুকিং করতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের বাইরে নয়। খালি ফ্লাইটের দরকষাকষি শুরু হবে সর্বনিম্ন ১১১ ডলার থেকে। নির্দিষ্ট গন্তব্যে যেতে

স্বল্প দূরত্বের এসব ফ্লাইট নিয়ে প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান কর্মকর্তা মার্কিন সামরিক বাহিনীর সাবেক পাইলট কেটি বাস বলেন, ‘আমরা ছোট ফ্লাইট সম্পর্কে মানুষের চিন্তার পরিবর্তন ঘটাতে চাই।

তিনি বলেন, ‘মানুষ মনে করে এটি শুধু বিশ্বের সেরা ধনী বিল গেটস এবং ইলন মাস্কদের জন্য। এই বিমান যাত্রা কোনোভাবেই সস্তা নয়, তবে বেশির ভাগ মানুষের ধারণার চেয়েও কম মূল্যের; যা সহজেই মানুষ বুক করতে পারবে।

আজ বিশ্ব মানবাধিকার দিবস

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments