ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। রোববার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন থেকে এই দাবি জানান শিক্ষকরা। 

এতে অংশ নিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, গাজায় নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েল যুদ্ধবিরতিতে আসেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। এর মাধ্যমেই প্রমাণিত হয়, ইসরায়েল মাঠে যুদ্ধ করলেও পেছনে রসদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় এ পর্যন্ত যাদের হত্যা হয়েছে, এর ৭০ ভাগই নারী ও শিশু। ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি

ঢাবি নীল দলের আহ্বায়ক ও ফার্মাসি অনুষদের সীতেশ চন্দ্র বাছার বলেন, এই যুদ্ধ ফিলিস্তিনিদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সেখানে বিশ্বমোড়লরা মানবাধিকারের কথা বলে না। বাংলাদেশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এখন অনেকেই মানবাধিকারের কথা বলে। একাত্তরের মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছিল, তাদের যারা মদদ দিয়েছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব রোবায়েত ফেরদৌস বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, গাজার এক ইঞ্চি জায়গাও নিরাপদ নেই। কাজেই এই দমননিপীড়ন, শোষণ, নির্যাতন ও ঔপনিবেশিক শাসন বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদার সঞ্চালনায় মানববন্ধনে সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, অধ্যাপক এবং শিক্ষকরা অংশ নেন।’ 

ফিলিস্তিনে স্কুল, হাসপাতাল, আশ্রয়কেন্দ্রসহ সাধারণ জনগণের ওপর ইসরায়েল কর্তৃক চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments