রুশ সেনা হতাহত হয়েছে

যুক্তরাষ্ট্র আনুমানিকভাবে বলছে যে ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার রুশ সেনা হতাহত হয়েছে । 

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রুশ সেনার হতাহতের এই সংখ্যা যুদ্ধের শুরুতে অংশ নেওয়া রুশ স্থলসেনার মূল অংশের প্রায় ৯০ শতাংশ। এ ছাড়া ওয়াগনারের মতো ভাড়াটে যোদ্ধাদলের বড় অংশও নিশ্চিহ্ন হয়েছে ইউক্রেন যুদ্ধে।

পাশাপাশি, রুশ ট্যাঙ্ক এবং সাঁজোয়া বাহিনীর যে ক্ষতি হয়েছে, তাতে তাদের আধুনিকীকরণের প্রক্রিয়া আরও অন্তত ১৮ বছর পিছিয়ে গেছে বলেও ওই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে। রুশ সেনা হতাহত হয়েছে

ইউক্রেন যুদ্ধে প্রায় ৩ লাখ ১৫ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। এ সংখ্যা রাশিয়ার ইউক্রেন যুদ্ধপূর্ব বাহিনীর প্রায় ৯০ শতাংশ।

গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে।

মূল্যায়নটি মার্কিন কংগ্রেসে দেওয়া হয়েছে। মূল্যায়নটির বরাত দিয়ে সূত্র আরও জানায়, ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রুশ সামরিক বাহিনীর হাতে ৩ হাজার ৫০০ ট্যাংক ছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ২০০ ট্যাংক তারা ইউক্রেন যুদ্ধে হারিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করছেন। তিনি সংশয়ে থাকা মার্কিন কংগ্রেসকে বোঝানোর চেষ্টা করছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়তে কিয়েভের অর্থসহায়তা দরকার। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অব্যাহতভাবে অর্থসহায়তা পেলে কিয়েভ এই যুদ্ধ জয়ী হতে পারে। এমন প্রেক্ষাপটে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের তথ্য সামনে এল।

গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments