নির্বাচনের আগমুহূর্তে ভার্চুয়াল টকশো

দ্বাদশ সংসদ নির্বাচনের আগমুহূর্তে ভার্চুয়াল টকশো ‘বিসিএল আড্ডা’র আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। কদিন আগে প্রোগ্রামটিতে যুক্ত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা। 

এবার চমক সাকিব আল হাসান। আজ বিএসএল আড্ডায় অতিথি হিসেবে থাকছেন সদ্য রাজনীতিতে নাম লেখানো টাইগার এই অলরাউন্ডার। কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মহান বিজয় দিবসে আজ রাত ৯টায় আড্ডায় যুক্ত হবেন সাকিব। ছাত্রলীগের পেজে অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে।

বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে পোস্টারবয় হয়ে থাকা সাকিবকে এবার দেখা যাবে রাজনীতির ময়দানে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করছেন তিনি। 

ক্রীড়াবিদদের খেলার মাঠ থেকে রাজনীতির অঙ্গনে পদার্পণ নতুন কিছু নয়। অধিকাংশ ক্ষেত্রেই অবসর নেওয়ার পর অনেকে পুরোদস্তুর রাজনীতিবিদ হন। তবে এখন এর ব্যতিক্রমও ঘটছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা জাতীয় দলে খেলা অবস্থাতেই সংসদ সদস্য হয়েছিলেন। মাশরাফির পর বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানও সেই পথেই হাঁটছেন। নির্বাচনের আগমুহূর্তে ভার্চুয়াল টকশো

রাজনীতিতে নাম লেখালেও ক্রিকেট চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন টাইগার এই অধিনায়ক। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আঙুলে চোট নিয়েই খেলেছিলেন তিনি। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।

এরপর ছিটকে পড়েন দেশের বাইরে কিউইদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও। কয়েক দিন আগেই আঙুলের চিকিৎসার জন্য আমেরিকায় যান সাকিব। আর সেখানে গিয়ে এক অনুষ্ঠানে নিজের চোটের সর্বশেষ অবস্থাও জানিয়েছিলেন। নিজের মাঠে ফেরা নিয়ে সাকিব বলেছিলেন, ‘ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব। বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments