প্রয়াত আমির শেখ নওয়াফ

সদ্য প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এছাড়া দেশটিতে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

১৬ ডিসেম্বর ৮৬ বছর বয়সে মৃত্যু হয় শেখ নওয়াফের। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়সী মিশাল এর আগে দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে আবারও সরকারি অফিসের কার্যক্রম শুরু হবে।

এছাড়া আগামী ৪০ দিন রাষ্ট্রীয় শোক চলার সময় দেশের সব প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকবে।

আলাদা এক ঘোষণায় কুয়েতের রয়্যাল কোর্ট প্রয়াত আমির শেখ নওয়াফের নামাজে জানাযা ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিস্তারিত তথ্য জানিয়েছে। প্রয়াত আমির শেখ নওয়াফ

ওই ঘোষণায় বলা হয়েছে, কাল রোববার বিলাল বিন রাবাহ মসজিদে স্থানীয় সময় সকাল ৯টায় শেখ নওয়াফের জানাযা হবে। এরপর তাকে কবরস্থ করা হবে। ওই সময় শুধুমাত্র তার পরিবারের সদস্যরা থাকবেন।

নতুন আমির শেখ মিশাল ও রাজ পরিবারের অন্যান্য সদস্যরা সোমবার সকাল ও মঙ্গলবার সকাল-বিকাল শোক গ্রহণ করবেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার পরলোক গমন করেন শেখ নওয়াফ। ২০২০ সালে তিনি আমির হয়েছিলেন। ক্ষমতায় মাত্র তিন বছর থাকার পরই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি।

এ ছাড়া কুয়েতের রাজকীয় আদালত শেখ নাওয়াফের শেষকৃত্যের বিস্তারিত ঘোষণা করেছেন। বিলাল বিন রাবাহ মসজিদে স্থানীয় সময় রবিবার সকাল ৯টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার পর শেষকৃত্যের কার্যক্রম পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

অন্যদিকে কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে বায়ান প্রাসাদে সোমবার সকালে এবং মঙ্গলবার সকালে ও বিকেলে সমবেদনা গ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্রের রক্ত বিষাক্ত করছে অবৈধ অভিবাসীরা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments