বৃষ্টিতে কমেছে ম্যাচের দৈর্ঘ্য

তিন দফা বৃষ্টিতে কমেছে ম্যাচের দৈর্ঘ্য । শেষ পর্যন্ত খেলা ৩০ ওভারে নেমে আসা ম্যাচে ইনিংসের প্রথম ওভারে দুই ব্যাটারকে ফিরিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। 

টম লাথাম ও উইল ইয়াংয়ের ব্যাটে রীতিমতো চীনের মহাপ্রাচীর তুলে কিউইরা। লাথাম সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও, এই মাইলফলক ছুঁয়েছেন ইয়াং। তার শতকে ভর করে বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। ২৪৪ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করতে বাংলাদেশ।

এখনও পর্যন্ত ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১০৯ রান। ৫ রান নিয়ে উইকেটে আছেন আফিফ। অপর অপরাজিত ব্যাটার হৃদয়ের সংগ্রহ ১৪ রান।

বড় লক্ষ্য তাড়া করতে বাংলাদেশের প্রয়োজন ছিল ভালো শুরু। তবে শুরুটা মোটেও ভালো করতে পারেনি। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরলেন সৌম্য সরকার। দলে ফিরে আরো একবার ব্যর্থ হলেন তিনি। চতুর্থ বৈধ ডেলিভারিটি লেগ স্টাম্পের বাইরে খানিকটা খাটো লেংথে করেছিলেন অ্যাডাম মিলনে। আউট সুইং করে বের হয়ে যাওয়া বল ডিফেন্স করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন সৌম্য। সাজঘরে ফেরার আগে ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। বৃষ্টিতে কমেছে ম্যাচের দৈর্ঘ্য

সৌম্যের পর দ্রুতই ফিরতে পারতেন এনামুল হক বিজয়ও। জ্যাকব ডাফির করা ইনিংসের চতুর্থ ওভারে ফাইন লেগে ক্যাচ দিয়েছিলেন বিজয়। তবে অনেকটা দৌড়ে গিয়ে সেটা হাতে জমাতে পারেননি উইকেটকিপার টম ব্লান্ডেল। ফলে ৮ রানে জীবন পান বিজয়।

তিনে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ইশ সোধিকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। তার আগে শান্তর ব্যাট থেকে এসেছে ১৩ বভলে ১৫ রান।

শান্ত ফেরার পর লিটনকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলায় মনযোগ দিয়েছিলেন বিজয়। তবে ৪৩ রানে থামেন তিনি। একবার জীবন পেয়েও হাফ সেঞ্চুরির কাছে গিয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

লিটনও ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ক্লার্কসনের খাটো লেংথের বলে পুলে করতে গিয়ে ভুল করেন লিটন। তার গ্লাভস ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে ১৯ বলে ২২ রান করেছেন তিনি।

ছয়ে নেমে ব্যর্থ হয়েছেন মুশফিক। আরো একবার রিভার্স সুইপ করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন এই অভিজ্ঞ ব্যাটার। উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ১০ বলে ৪ রান করেছেন মুশফিক।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ডিএলএসে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ বলে ১০৫ রান করেছেন ইয়াং। বাংলাদেশের হয়ে ৬ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার শরিফুল ইসলাম। ডিএলএসে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ২৪৪ রানের।

শরিফুলের জোড়া আঘাতে বাংলাদেশের দারুণ শুরু 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments