ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্ব

ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্ব এর আগে একবারই পেয়েছিল বাংলাদেশ। সেটা এসেছিল নারী দলের হাত ধরে।

 এবার সেই পথে হাঁটল জুনিয়র টাইগাররা। বিজয়ের মাস ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে থেকে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ দল দিলো দুর্দান্ত এক উপহার। স্বাগতিক আরব আমিরাতকে ফাইনালে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুললো বাংলাদেশের ছেলেরা।  

আরব আমিরাত থেকে এশিয়া কাপ জয় করা সেই দলটা আজ সোমবার দেশের মাটিতে পা রাখছে। স্থানীয় সময় বিকেল চারটা ত্রিশ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবে এশিয়া কাপ জয়ী ক্রিকেটাররা। দলের সঙ্গে ফিরছেন কোচিং স্টাফের সকল সদস্যরাও।

পুরো আসরে অনবদ্য পারফর্ম করা অনূর্ধ্ব-১৯ দলকে বরণ করে নিতে বিসিবির পক্ষ থেকে কোনো আয়োজনের খোঁজ এখন পর্যন্ত জানা যায়নি।  ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্ব

এবারের আসরে শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও মাটিতে নামিয়ে এনেছিল জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল আসরের সবচেয়ে বড় দল ভারত। কিন্তু ম্যান ইন ব্লুদের বিপক্ষেও বাংলাদেশ পেয়ে যায় অনায়াস জয়।

অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেয় স্বাগতিক আরব আমিরাত। ফাইনালে তুলনামূলক সহয প্রতিপক্ষ পেয়ে অবশ্য দমে যায়নি তরুণ প্রজন্মের ক্রিকেটাররা। নিজেদের সর্বোচ্চটা দিয়েই জয় ছিনিয়ে এনেছেন মাহফুজুর রহমান রাব্বিরা। 

অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। কাটল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অধরা শিরোপা ঘরে তোলার আক্ষেপ। আরব আমিরাতকে রেকর্ড ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপার স্বাদ নিল জুনিয়র টাইগাররা।

২০২০ সালে এই অনূর্ধ্ব-১৯ দলই বাংলাদেশকে দিয়েছিল প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপার স্বাদ। এবারে তাদের হাত ধরেই ঘরে এলো এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট।

বাংলাদেশের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মারুফ-বর্ষণের বোলিং তোপে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। আর তাতেই রেকর্ড ১৯৫ রানের জয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুটাই কেবল ছিল আরব আমিরাতের। প্রথম ১০ ওভার কেবল তারা ঘরের মাঠে ধরে রাখতে পেরেছে নিজেদের দাপট। এরপর সময়ের পরিক্রমায় সেই দাপট ক্রমেই ম্লান হতে থাকে।

শিবলির সেঞ্চুরিতে আমিরাতকে বড় লক্ষ্য দিল যুবারা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments