রাজকীয়ভাবে প্রেমিকা দর্শনা

রাজকীয়ভাবে প্রেমিকা দর্শনা বণিক কে বিয়ে করেছেন ওপার বাংলার অভিনেতা সৌরভ দাস। পুরো শহর সাক্ষী থেকেছে তাদের বিয়ের। ভিন্টেজ গাড়িতে করে শ্বশুরবাড়ি গেছেন দর্শনা। শনিবার রাতে নতুন বাড়িতে পা রেখেছেন তিনি। 

রীতি অনুসারে রবিবার ছিল টলিউডের এই নবদম্পতির বৌভাত। যেদিন সকাল থেকেই ব্যস্ততায় কাটছে তাঁদের। কারণ বৌভাতের দিন সকালেও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন থাকে। এর মাঝেই আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন নায়িকা। 

শ্বশুরবাড়িতে প্রথম রাত কেমন কাটল, এমন প্রশ্নে দর্শনা জানান, ‘আমি যে নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে এসেছি, এখনও বিষয়টা মাথায় ঢোকেনি। আসলে নানা ধরনের আচার-অনুষ্ঠানের মধ্যেই তো কেটে যাচ্ছে এই কয়েকটা দিন। তাই এখনও বুঝতে পারছি না কী হচ্ছে না হচ্ছে। ধীরে ধীরে অনুভব করতে পারব যে শ্বশুরবাড়িতে এসেছি। তবে বেশ মজা হচ্ছে। ভাত-কাপড়ের অনুষ্ঠান হলো। রাতে ছোট করে একটা বৌভাতের আয়োজনও করা হয়েছে এখানে। রাজকীয়ভাবে প্রেমিকা দর্শনা

দীর্ঘদিন প্রেম করার পর গত ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন চিত্রনায়িকা দর্শনা বণিক ও সৌরভ। বিয়ের পর ভিন্টেজ গাড়িতে নববধূকে নিজের বাড়িতে নিয়ে আসেন সৌরভ। আর সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।

গত বছরের শুরুর দিকে জোর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী দর্শনা বণিক চুটিয়ে প্রেম করছেন; তা-ও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। একসঙ্গে নানা জায়গায় যাচ্ছেন তারা, সৌরভের বাড়ির সামনে পার্ক করা থাকছে দর্শনার গাড়ি। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন এই যুগল। কয়েক দিন আগে সব জল্পনার ইতি টেনে বিয়ের ঘোষণা দেন দর্শনা বণিক। অবশেষে প্রেমিক সৌরভের গলায় মালা পরালেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ‘অল্প হলেও সত্যি’সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব; যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

কেজিএফ-২ কে ছাড়িয়ে রেকর্ড গড়ল অ্যানিম্যাল

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments