রেকর্ড বৃষ্টিপাতের জেরে

রেকর্ড বৃষ্টিপাতের জেরে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে প্রদেশটির একটি বিমানবন্দর প্লাবিত হয়েছে। এমনকি পানিতে প্লাবিত শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির, এমন দৃশ্যও সামনে এসেছে। পরিস্থিতি বিবেচনায় হাজারও মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড বৃষ্টিপাত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সুদূর উত্তরাঞ্চলে ব্যাপক বন্যার সৃষ্টি করছে। কর্তৃপক্ষের ধারণা, অস্ট্রেলিয়ার এই অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও বহু মানুষ পানিতে আটকা পড়ে আছেন।

বিবিসি বলছে, প্রবল বৃষ্টির জেরে বন্যা দেখা দেওয়ার পর অস্ট্রেলিয়ার এই অঞ্চলের যেসব চিত্র সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, কেয়ার্নস বিমানবন্দরের বিমানগুলো ডুবে গেছে, শহরের মাঝখানে একটি কুমির দেখা যাচ্ছে এবং লোকেরা নৌকায় করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। রেকর্ড বৃষ্টিপাতের জেরে

অবশ্য এখনও পর্যন্ত কোনও মৃত্যু বা কারও নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি, তবে গত শনিবার কেয়ার্নসে বজ্রপাতের পর ১০ ​​বছর বয়সী এক মেয়ে আহত হয় এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রবল বৃষ্টিপাত আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যমান এই পরিস্থিতিতে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। অনেক বাড়ি বন্যার পানিতে প্লাবিত হয়েছে, বিদ্যুৎ ও রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক এলাকায় নিরাপদ খাবার পানীয় কমে যাচ্ছে।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার স্টিভেন মাইলস অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেছেন, ‘আমি যতটা মনে করতে পারি প্রাকৃতিক এই বিপর্যয়টি (অতীতের তুলনায়) সবচেয়ে খারাপ’। তিনি বলেন, ‘আমি কেয়ার্নস শহরের স্থানীয়দের সাথে কথা বলছি… এবং তারা বলছেন, তারা এরকম কিছু কখনও দেখেনি।

তুরস্কে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফরেস্ট উদ্বোধন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments