প্রতীক বরাদ্দ দিয়েছেন খুলনার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের ৩৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। ১৮ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পর দুপুরে থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগে নেমেছেন প্রার্থীরা।  

এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর দুপুরে খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল নগরীর কেসিসি সুপার মার্কেট ও নগর ভবন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে দৌলতপুর থানার পাবলা এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন খুলনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন। সন্ধ্যায়ও তারা গণসংযোগ করেছেন। এছাড়া খুলনা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ননী গোপাল মন্ডল, খুলনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী নারায়ণ চন্দ্র ও খুলনা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল বিকালে নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন।  প্রতীক বরাদ্দ দিয়েছেন খুলনার

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে নৌকার প্রার্থী এস এম কামাল হোসেন বলেন, সাধারণ মানুষ উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাবে। নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়বে বলে তার প্রত্যাশা। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে সেটি বড় বিষয় না, জনগণকে ভোটকেন্দ্রে নেওয়াই হচ্ছে আমার মূল লক্ষ্য। একটি ভালো নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। সহিংসতামুক্ত নির্বাচন হবে।

খুলনা-৬ আসনের নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ততা বাড়বে। আমি উপকূলীয় অঞ্চলের মানুষের মনের ভাবনা, দুঃখ বুঝি। তাদের স্থায়ী বেড়িবাঁধের দাবি দীর্ঘদিনের। সেই দাবি পূরণে কাজ করব।

ঢাবিতে ভর্তির আবেদন শুরু 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments