সৌম্য সরকারকে নিয়ে

সৌম্য সরকারকে নিয়ে সবচেয়ে প্রচলিত কথা, তিনি কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য। প্রথম ওয়ানডেতে সব বিভাগেই ব্যর্থ হলেও কোচকে ঠিকই পাশে পেয়েছিলেন এই ব্যাটার। সংবাদ সম্মেলনে হাথুরু নিজেও বুঝিয়েছিলেন সৌম্যের অপরিহার্যতার কারণ। 

অবশেষে সেই কোচের মান রাখলেন সৌম্য সরকার। নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পেলেন শতকের দেখা। কিউই কন্ডিশনে সৌম্য ভালো করেন, এই যুক্তিতে দলে নেওয়া হয়েছিল, প্রতিদান দিলেন সেই কথারও। ১১৬ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন ওপেনিংয়ে নামা এই ব্যাটার। তার শতকের সুবাদে বাংলাদেশও টিকে রইল ম্যাচে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজেই আছেন সৌম্য। ১৮ চার আর ১ ছয় দিয়ে অপরাজিত আছেন ১৪৩ রানে। বাংলাদেশও পেরিয়েছে ২৫০ রানের কোটা। 

সবশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সৌম্য। ফিফটি পেয়েছিলেন শেষ ২০১৯ সালে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্যাটে রান ফেরায় কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন ৩০ বছর বয়েসী এই ব্যাটার। এরইমাঝে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ১২৭ রানও পেরিয়ে গিয়েছেন তিনি।

এর আগে, ৩৫তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৭১ রানে আউট হন মুশফিক। জ্যাকব ডাফির অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গেলে এজড হয়ে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে চলে যান। তা তালুবন্দি করতে ভুল করেননি ব্লান্ডেলের। ব্যক্তিগত ইনিংসে ৪৫ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।

এর আগে, দুর্ভাগ্যের শিকার হয়ে রান আউট হন তৌহিদ হৃদয়। ব্যক্তিগত ১২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। ১৭তম ওভারের শেষ বলে জস ক্লার্কসনের ফুল লেন্থের বল সজোরে চালিয়েছিলেন স্ট্রাইকে থাকা সৌম্য সরকার। তা সোজা বোলার ক্লার্কসনের হাতে লেগে স্ট্যাম্প ভেঙে যায়। তখন টাচলাইনের বাইরে থাকায় রান আউট হয়ে যান হৃদয়।

বিশ্বকাপের বাজে ফর্মটা এদিন নিউজিল্যান্ডেও টেনে এনেছিলেন লিটন দাস। জ্যাকব ডাফির অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে কাভার পয়েন্টে থাকা উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দেন লিটন। ফেরার আগে মাত্র ৬ রান করে যান তিনি। বড় স্কোর করা হয়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। ব্যক্তিগত ৬ রানে আউট হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডাফি শর্ট লেন্থের বল লেগ সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন শান্ত। তবে বল কানায় লেগে চলে যায় হেনরি নিকোলসের হাতে।  সৌম্য সরকারকে নিয়ে

সাবধানি শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি এনামুল হক বিজয়। মাত্র দুই রান করে সাজঘরে ফিরে যান এই ডানহাতি ব্যাটার। 

দলীয় ১১ রানে বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। অ্যাডাম মিলনের লেন্থ বল খেলতে গিয়ে সেকেন্ড স্লিপে ক্যাচ দেন বিজয়। তা সহজেই তালুবন্দি করেন সেখানে থাকা কিউই অধিনায়ক টম লাথাম। ফলে ১২ বলে দুই রান করে ফিরতে হয় বিজয়কে।

দেড়শ ছাড়ালেন সৌম্য 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments