ইতালির পালেরমোতে মহান বিজয়

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসের মাটিতে প্রচার ও প্রসারের লক্ষ্যে ইতালির পালেরমোতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

১৭ ডিসেম্বর পালেরমোর স্থানীয় হলরুম শান্তা কিয়ারায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এর আয়োজনে ছিল বাংলাদেশ ইউনাইটেড কালচারাল সোসাইটি পালেরমো ইতালি।

সংগঠনের সভাপতি ভূপেন সুত্রধর ভূপেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র রবের্ত লা গাল্লা।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথমার্ধে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আখতার হোসেন মুক্তার। আর গীতা পাঠ করেন জয়ী দত্ত।

বক্তব্য রাখেন পালেরমো আওয়ামী লীগের সভাপতি সেকান্দর মিয়া, সিনিয়র সহ-সভাপতি জাহিদ আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আকন্দ, সহ-সভাপতি হাসান নূর চৌধুরী, দুর্বার যুব সমাজের সভাপতি ওয়ালিউর রহমান সোহেল, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী ও একতা পরিষদের সভাপতি আবুল হোসাইন।  ইতালির পালেরমোতে মহান বিজয়

উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনাইটেড কালচারাল সোসাইটি পালেরমো ইতালির সহ-সভাপতি মুক্তার মিয়া, মোহাম্মদ আলী, আবুল খায়ের, সহ-সাধারণ সম্পাদক কাবিল মিয়া, আলী ইসলাম, লাভলু মিয়া, ফুজায়েল তালুকদার, শাহ আলম সাগর, জাকির হোসেন ও আতাউর মিয়া।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এমেলী সাহা, চ্যানেল আই সেরা কণ্ঠ জিসা শ্যাম ও জাকির হোসেন। এছাড়া নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

সভায় বক্তারা অঙ্গীকার করেন বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা নিজ নিজ অবস্থান থেকে স্বীয় ভূমিকা পালন করবেন। কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মুক্তিযুদ্ধ পরিচালনায় জাতীয় চার নেতার অবদান, মু্ক্তিযুদ্ধে সকল শহীদের সুমহান আত্মত্যাগ এবং ১৯৭৫ সালে ১৫ আগস্ট শাহাদাৎবরণকারী সকলের আত্মত্যাগকে উপস্থিত সকলকে বিনম্র চিত্তে স্মরণ করিয়ে দেন। শেষে বিশেষ দোওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি মুখ্য ভূমিকা পালন করছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments