বেশিরভাগ সময়েই চোটে ভুগেছেন

চোট যেন নেইমারের সব সময়ের সঙ্গী। ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই চোটে ভুগেছেন ব্রাজিলের সেরা এই ফুটবলার। বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন এই তারকা ফুটবলার। চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই ব্রাজিল তারকা। তবে এখনও সুস্থ না হওয়ায় কোপা আমেরিকায় খেলা হচ্ছে না তার।

ব্রাজিল দলের চিকিৎসক লাসমার নিশ্চিত করেছেন, হাঁটুর ইনজুরির কারণে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকাতে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না নেইমারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিশ্চিত করেছেন ফুটবলের বিশ্বস্ত সূত্র ফ্যাব্রিজিও রোমানো। 

গত ১৭ই অক্টোবর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে  চোটে পড়েন নেইমার। এরপর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। চোটের ধরণ দেখে তখনই ধারণা করা গিয়েছিল, বড় দুঃসংবাদ অপেক্ষা করছে নেইমারের জন্য। পরে জানা যায়, বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের। এরপর ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তেতে অস্ত্রোপচার করান আল হিলাল তারকা। তখন থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার। বেশিরভাগ সময়েই চোটে ভুগেছেন

কোপা আমেরিকা শুরু হতে এখনও ছয় মাস বাকি। ২০২৪ সালের জুন-জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার ৪৮তম আসর।

নেইমার কবে মাঠে ফিরবেন সেই আভাসও দিয়ে রেখেছেন এই চিকিৎসক, ‘পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো ধাপ বাদ দেওয়ার অর্থ হয় না। আমাদের লক্ষ্য, সে ২০২৪ সালের ইউরোপিয়ান মৌসুম শুরুর আগে মাঠে ফেরার জন্য প্রস্তুত হবে। যেটা আগস্ট মাসে পড়ছে।

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে আগামী বছরের ২০ জুন। ফাইনাল হবে ১৪ জুলাই। ব্রাজিল আছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কোস্টা রিকা ও হন্ডুরাসের মধ্যে প্লে অফ বিজয়ী দল।

সৌম্য বন্ধুমহলে ক্রিকেটালাপ করেন না


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments