ভারতের উত্তর পূর্বাঞ্চলীয়

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয় বছরের মাঝামাঝি সময়ে। এরপর দফায় দফায় সহিংসতা হয়েছে ওই রাজ্যে।  

ওই সহিংসতায় প্রাণ হারানো কুকি-জো জনজাতি গোষ্ঠীর ৮৭ জনকে গণকবর দেওয়া হলো বুধবার। তাদের মধ্যে রয়েছে এক মাসের একটি শিশুও। প্রায় আট মাস আগে তাদের মৃত্যু হয়।   

পুলিশ জানায়, বিভিন্ন জেলার হাসপাতালের মর্গে দেহগুলো রাখা ছিল এত দিন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সে জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই গণকবর দেওয়া হয়। জারি করা হয় ১৪৪ ধারা। এর আগে গত ১৫ ডিসেম্বর একইভাবে ১৯ জনকে গণকবর দেওয়া হয়।

৮ মাসের মাথায় মণিপুরে জাতি দাঙ্গায়  নিহত কুকি সম্প্রদায়ের ৮৭ জনের দেহ বুধবার গণ কবর দেওয়া হল। কুকি-জো জাতি গোষ্ঠীর চোখে যাঁরা জাতি দাঙ্গার শহিদ। মেইতেই সম্প্রদায়ের লোকেরা তাদের খুন করেছে বলে কুকিদের অভিযোগ। বুধবার কুকিদের একটি সংগঠন দাবি করেছে, কবর দেওয়ার আগে নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে গান স্যালুট দেওয়া হয়।  ভারতের উত্তর পূর্বাঞ্চলীয়

গণ সৎকারের পর কুকি সম্প্রদায়ের নাগরিক সংগঠনগুলির বক্তব্য, জাতি দাঙ্গা শুরুর পর প্রশাসনের একাংশ এবং মেইতেই সম্প্রদায় দাবি করেছিল নিহত কুকিরা বহিরাগত। তারা মায়ানমারের ভাড়াটে সেনা। কিন্তু বেশিরভাগ নিহতের পরিবার নথি সহ দেহ শনাক্ত করায় প্রমাণ হয়েছে তাঁরা মণিপুরেরই বাসিন্দা। 

বুধবার মণিপুরের চূড়াচাঁদপুরের শেখেন গ্রামে গণ কবরের ব্যবস্থা করা হয়। প্রশাসনের মধ্যস্থতায় নিহতদের পরিবার এবং জয়েন্ট ফিলানথ্রপিক অর্গানাইজেশন যৌথভাবে সৎকারের ব্যবস্থা করে বলে জানা গিয়েছে।

এর আগে গত ১৬ ডিসেম্বর কুকি সম্প্রদায়ের নিহত ১৯ জনের দেহ কাংগপকপি জেলায় কবর দেওয়া হয়। নিহতরা সকলেই খ্রিষ্টান।

ইসরাইলের নৃশংসতা : পানি পর্যন্ত দেয়া হচ্ছে না রোগীদের

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments