বিএনপি জামায়াত নির্বাচনী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি জামায়াত নির্বাচনী মাঠে নেই। তারা আছে চোরাগোপ্তা হামলা করে জনজীবনকে বিপর্যস্ত করার জন্য। তাদের ঠিকানা পাকিস্তান। ওই দেশেই হবে তাদের কবরস্থান। 

২৩ ডিসেম্বর ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের হারানো কিছু নেই। আছে জয় করার মতো সমস্ত পৃথিবী। আমাদের দলীয় প্রধান শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের মুক্তিকামী জনতার নেত্রী এবং মানবতা সুরক্ষার জননী। তাই নৌকাকে ভোট দিয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার শপথ নিন। 

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিএনপি-জামায়াত জোট বেঁধেছে দেশকে ধ্বংস করার জন্য। আওয়ামী লীগ বীর বাঙালিকে নিয়ে জোট বেঁধেছে সুরক্ষার জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের জাতীস্বত্বার সুরক্ষা হবে এবং একাত্তরের পরাজিত অপশক্তির চিরসমাধি হবে। তাই শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করার সংগ্রামে শরিক হোন।  বিএনপি জামায়াত নির্বাচনী

তিনি বলেন, একটি অশুভ শক্তি নির্বাচন বানচাল করার জন্য জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাস শুরু করে দিয়েছে। এই অপশক্তিটিকে জনবিচ্ছিন্ন করার জন্য এলাকায় পাড়া মহল্লায় দুর্গ গড়ে তুলুন। 

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ফেনীর রেলপথ টহল দিচ্ছে ১১০ আনসার

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments