ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিকেল প্রক্রিয়াজাত করার একটি কারখানায় বিস্ফোরণে ১৩ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন ইন্দোনেশীয় ও বাকি পাঁচজন বিদেশি নাগরিক। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বিস্ফোরণে পাঁচ চীনা নাগরিক নিহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে সুলাউইসি আইল্যান্ডে চীনের বিনিয়োগ করা মোরোওয়ালি শিল্পাঞ্চলের একটি কারখানার চুল্লি মেরামতের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কারখানার মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, চুল্লি মেরামতের সময় প্রথমে একটি তরল দাহ্য পদার্থে আগুন ধরে গিয়ে বিস্ফোরণ হয়। পরে আগুন পাশে থাকা অক্সিজেন ট্যাঙ্কগুলোতে ছড়িয়ে যাওয়ায় সেগুলোও বিস্ফোরিত হয়। পূর্বাঞ্চলে নিকেল প্রক্রিয়াজাত
আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তিনি। খনিজ সমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়ায় সালাউইসি দ্বীপটি নিকেল উৎপাদনের জন্য বিখ্যাত।
বৈদ্যুতিক যানে ব্যবহৃত ব্যাটারি তৈরির মূল উপাদানগুলোর একটি নিকেল। স্টেইলেস স্টিল তৈরিতেও নিকেল গুরুত্বপূর্ণ উপাদান। এই খাতে বেইজিংয়ের ক্রমবর্ধমান বিনিয়োগ কারখানাগুলোর কাজের পরিস্থিতি নিয়ে অস্থিরতার সৃষ্টি করেছে।
বিস্ফোরণের সম্ভাব্য কারণ তুলে ধরে মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, চুল্লি মেরামতের সময় কিছু দাহ্য তরল জ্বলে উঠে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। পাশেই অক্সিজেন ট্যাংক থাকায় বিস্ফোরণ হয়েছে।
আগুনের পরিস্থিতি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সকালের মধ্যেই সফলভাবে আগুন নেভানো হয়েছে।
নিহতদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করে মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিচালনাকারী সংস্থা বলেছে, নিহতদের দেহাবশেষ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
