আইপিএলের ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে

একটা সময় আইপিএলের ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে কদর ছিল তার। কখনো কলকাতা নাইট রাইডার্স, কখনো পাঞ্জাব কিংসে খেলেছেন। ছিলেন রাজস্থান রয়্যালসের প্রাক্তন ক্রিকেটার। 

তবে ক্রিকেটে খুব বেশি আলোড়ন তোলা হয়নি এই লেগস্পিনারের। সেই কেসি কারিয়াপ্পা এবার ক্যারিয়ার বাঁচাতে পুলিশের সাহায্য প্রার্থনা করলেন। কারিয়াপ্পার ক্রিকেট জীবনটা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তারই প্রাক্তন বান্ধবী।

শুধুমাত্র ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েই ক্ষান্ত হননি তার এই প্রাক্তন বান্ধবী। কারিয়াপ্পার পরিবারকেও বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন সেই বান্ধবী। নিরুপায় কারিয়াপ্পা তাই ছুটেছেন পুলিশের কাছে। জানিয়েছেন, সেই মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু মারাত্মক মাদকাসক্ত ছিলেন সেই বান্ধবী। ভীষণ মদ্যপানও করতেন। 

আর এই কারণেই সেই বান্ধবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন কারিয়াপ্পা। তারপরেই কেকেআরের প্রাক্তন তারকার ক্রিকেট ক্যারিয়া শেষ করে দেওয়ার হুমকি দেন সেই মহিলা।  আইপিএলের ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে

ভারতীয় গণমাধ্যমকে এক সিনিয়র পুলিশ অফিসার জানান, কারিয়াপ্পার অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া চলছে। কর্ণাটকের নাগাসন্দ্রে থাকেন এই ক্রিকেটার। সেখানেই অভিযোগ এনেছেন তিনি। 

এক বছর আগে অবশ্য ক্রিকেটার কারিয়াপ্পার বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ করেছিলেন তার প্রাক্তন প্রেমিকা। সেবার অভিযোগ ছিল, কারিয়াপ্পা তাঁকে অন্তঃসত্ত্বা করেছেন এবং গর্ভপাত করতে বাধ্য করেছেন। কারিয়াপ্পা তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও জানিয়েছিলেন ওই মহিলা। এ বার কারিয়াপ্পা পাল্টা তার প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ করলেন। 

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১৫ সালে আইপিএল পর্ব শুরু করেন কারিয়াপ্পা। অভিষেক ম্যাচে এবি ডিভিলিয়ার্সের উইকেট নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ২০১৬ সালে পাঞ্জাব কিংসের হয়ে একটি ম্যাচ খেলেন। ২০১৯ সালে আবার ফিরে আসেন কলকাতা নাইট রাইডার্সে। ২০২০ সালের নিলামের আগে কেকেআর তাকে ছেড়েও দেয়। ২০২১ সালে রাজস্থান রয়্যালস কারিয়াপ্পাকে স্কোয়াডে নেয়।

বিসিবির চুক্তিতে তামিম থাকতে চান না 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments