দেব আর সৃজিত যে এক সঙ্গে ছবি করছেন, সে খবর পুরোনো। এমনকী, খবর ছিল এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। জানা গেছে, এই ছবিতে সৃজিত দিতে চলেছেন আরও বড় চমক।
এই ছবিতে দেখা যাবে স্বস্তিকাকেও। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। বলা ভালো সৃজিতের এই ছবিতে একেবারে রিইউনিয়ন। সেই ছবিরই পোস্টার শেয়ার করলেন সৃজিত। এ যেন দেবের জন্মদিনে সৃজিতের উপহার।
দেবকে সঙ্গে নিয়ে নতুন এক থ্রিলার ছবিতে হাত দিয়েছেন সৃজিত। আপাতত, ছবির নাম ঠিক হয়েছে ‘টেক্কা’ জানুয়ারি থেকেই নাকি শুরু হবে এই ছবির শুটিং। ২০২৪-এর পুঁজাতেই মুক্তি পাবে সৃজিতের এই হাই ভোল্টেজ ছবি।
ছবির পোস্টারে তাসের টেক্কার মধ্যে উঁকি দিচ্ছে সাদা-কালোয় স্কেচ করা এক জন ব্যক্তি এবং একটি বাচ্চা। ব্যক্তিটির হাত থেকে উঁকি দিচ্ছে একটি পিস্তল। প্রযোজনা সংস্থার সমাজমাধ্যমের পাতায় লেখা হয়েছে, ‘‘সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক। দেবের বিপরীতে দেখা যাবে
বেশ কয়েক মাস আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে তার প্রযোজনা সংস্থার অফিস থেকে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। সঙ্গে পোস্টে লিখছিলেন, অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০০৪ সালে। ব্যস, এই পোস্ট দেখেই হইচই শুরু হয়েছিল। এবার স্পষ্ট হলো, দেব ও সৃজিত দুজনে মিলে আসলে ‘টেক্কা’ দিতে চাইছেন, টলিপাড়ার অন্যান্য পরিচালকদের। আর তারই প্ল্যানিং শুরু।
২০২৪ সালের পুজোয় রিলিজ করবে সৃজিতের ছবি ‘টেক্কা’৷ অভিনয়ে দেব ছাড়াও থাকছেন রুক্মিণী মিত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। রুক্মিণী তো কেবল স্ক্রিনেই নন, অফ স্ক্রিনেও দেবের জীবনের নায়িকা।
আগামী বছরের পুজোয় টলিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিত মুখার্জির তুরুপের তাস সুপারস্টার দেব৷ ২৫ ডিসেম্বর তো বড়দিন বটেই, সেই সঙ্গে দেবেরও জন্মদিন৷ এই শুভ দিনেই নিজের নতুন ছবির নাম ঘোষণা করলেন সৃজিত।
২০২৪ সালের পুজোয় রিলিজ করবে সৃজিতের ছবি ‘টেক্কা’৷ অভিনয়ে দেব ছাড়াও থাকছেন রুক্মিণী মিত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। রুক্মিণী তো কেবল স্ক্রিনেই নন, অফ স্ক্রিনেও দেবের জীবনের নায়িকা। তাঁরা একসঙ্গে কাজ করবেন সৃজিতের ছবিতে। শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি।
দীর্ঘ ৮ বছর পর সৃজিতের ছবিতে কাজ করবেন দেব৷ মাঝখানে দু’জনের সম্পর্কে শীতলতার জল্পনা তৈরি হয়েছে৷ বিতর্ক তৈরি হয়েছিল ব্যোমকেশ নিয়ে৷ অবশ্য শেষ পর্যন্ত দেবের ব্যোমকেশের ট্রেলার লঞ্চ হয়েছিল সৃজিতের হাত দিয়েই।
