অ্যানিম্যাল হাজবেন্ড্রি কাউন্সিল

অ্যানিম্যাল হাজবেন্ড্রি কাউন্সিল আইন বাতিল দাবিতে আন্দোলন করছে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ)। মঙ্গলবার রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে চার ঘণ্টারও বেশি সময় অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় অধিদপ্তরের অন্তত ১০ কর্মকর্তাকে সমাবেশে দেখা গেছে। আন্দোলনকারী অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রতিদিন অধিদপ্তরে অবস্থান নেবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সরকারি কর্মকর্তারা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামতে পারেন না। তারা সভা-সমাবেশ করছেন; উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা সরকারি কর্মচারী আচরণবিধির পরিপন্থি।

বুধবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক সমাবেশে এসে ২ মিনিটে তাঁর অবস্থান ব্যাখ্যা করে চলে যান। কিন্তু পুরো সমাবেশে দীর্ঘ সময়জুড়ে অবস্থান করেছেন সারাদেশ থেকে আসা ১০ কর্মকর্তা।

বিভিএ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিসিএস লাইভস্টক ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি নিতাই চন্দ্র দাস, সহসভাপতি আনিসুর রহমান, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।

হাবিবুর রহমান মোল্লা বলেন, অ্যানিম্যাল হাজবেন্ড্রি আইন নিয়ে তারা সচিবের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি ডাকামাত্র তারা হাজির হবেন। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হোক। তা না হলে অবস্থান কর্মসূচি চলবে।  অ্যানিম্যাল হাজবেন্ড্রি কাউন্সিল

মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদ বলেন, অ্যানিম্যাল হাজবেন্ড্রি কাউন্সিল আইন করতে মাত্র একটি সভা হয়েছে। অনেক সংগঠন এ আইনের প্রতি সমর্থন দিয়েছে। তারা আরও স্টেকহোল্ডারের মতামত নেবেন।

২২ দিনে প্রবাসী আয় এলো ১৭ হাজার কোটি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments