নীলফামারীতে গোয়েন্দা পুলিশের

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে আরিফ ইসলাম নামে এক যুবককে অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ ডিসেম্বর দুপুরে সদর উপজেলা ও সৈয়দপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কাদিখোল ঢেলাপীর এলাকার সামসুল আলমের ছেলে জয়নুল ইসলাম (৪২), সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ডাঙ্গাপাড়া এলাকার বাফাজ উদ্দিনের ছেলে নুর আমিন নুর বাবু (৩৬), একই এলাকার আমিনুল ইসলামের স্ত্রী লাভলী আক্তার (৪৫) এবং কয়া গোলাহাট দক্ষিণ (গোলাহাট ২নং ক্যাম্প) এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল ইসলাম (২৪)।

পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর রাত ৭টার ৩০ মিনিটের দিকে নীলফামারী সদর উপজেলার পূর্ব চড়াইখোলা চৌধুরী পাড়া এলাকার গোলাপ হোসেনের ছেলে আরিফ ইসলামের টেক্সটাইল জনতা ব্যাংক সংলগ্ন ভাড়া বাসায় হঠাৎ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন ব্যক্তি সাধারণ পোশাকে এসে ডিবি পুলিশের পরিচয় দেন। তাদেরকে তার বাড়িতে আসার কারণ জিজ্ঞেস করলে তারা আরিফকে বলেন যে, তোমার নামে কিছু তথ্য আছে।

 আমরা তোমার ঘর তল্লাশি করব। ডিবি অফিসের কথা বলে ঘরে ঢুকে দুইটি এন্ড্রোয়েড ফোন, একটি ল্যাপটপসহ নগদ ২ লাখ ৮০ হাজার টাকাসহ তাকে মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে ঢেলাপীর পুরান পোড়ার হাট রোডের একটি বাসায় নিয়ে যায়। নীলফামারীতে গোয়েন্দা পুলিশের

 একপর্যায়ে ভুক্তভোগীকে বলে যে, আমরা তোকে ছেড়ে দেব, তুই যদি তোর বাসায় ফোন করে তোর সমস্যার কথা জানিয়ে আমাদেরকে পাঁচ লাখ টাকা নিয়ে দিস। তা না হলে তোকে ছাড়ব না এবং তোকে আমরা মাদক দিয়ে মামলা করে চালান করব। এরপর বিভিন্ন বিষয়ে ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে ৬৫ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। পরে আরিফ নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় নীলফামারী থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

 থ্রি মিলিওনিয়ার ক্লাবে চট্টগ্রাম বন্দর

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments