নিউজিল্যান্ড সফরটা বেশ ভালোই

মোটাদাগে নিউজিল্যান্ড সফরটা বেশ ভালোই কাটছে বাংলাদেশের। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাঠে তাদেরকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি হারানোর স্বাদ পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

 গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর নিশ্চিত হয়েছে শর্টার ভার্সনের ক্রিকেটে সিরিজ অন্তত হারতে হচ্ছে না চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের। 

বছরের শেষ দিনে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে দুই দল। জয় দিয়ে বছর শেষ করতে চায় দুদলই। আর এই ম্যাচ জিতলেই ইতিহাস গড়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশ টিম। ম্যাচের আগের দিন আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন তাওহীদ হৃদয়। গণমাধ্যমের সামনে তিনি জানান টি-টোয়েন্টি দুই-তিনজনের খেলা। 

এক প্রশ্নের উত্তরে হৃদয় বলছিলেন, ‘খেলোয়াড়রা যখন মাঠে নামি তখন জেতার জন্যই মাঠে নামি। কে আছে কে নেই এত কিছু আমরা দেখি না। টি-টোয়েন্টি খেলা দুই তিনজনের খেলা। যদি আমাদের দুই তিন জন ব্যাটসম্যান ভালো শুরু করে দেয় তাহলে ভালো রেজাল্টই হবে। নিউজিল্যান্ড সফরটা বেশ ভালোই

কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে উচ্ছ্বাসই ঝরল শান্তর কণ্ঠে, ‘অবশ্যই তাদের দুজনের ভূমিকা তো অনেক বড়ই। যেহেতু কোচ অধিনায়ক তারা সবসময় দল নিয়ে আলোচনা করে, কখন কোন জিনিসটা করা দরকার দলের ভালোর জন্য। ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় এই প্লানটা বাস্তবায়ন করতে পারব সামনে, যেভাবে আমরা যে প্রসেসের মধ্যে আছি ওটা ভালোভাবে মেইনটেইন করব ইনশাআল্লাহ।

সিনিয়র ক্রিকেটাররা এই সিরিজে নেই। তাদের ছাড়া এই দল চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রথমত আপনি আমাদের যে বড়ভাইরা ছিলেন, তারা আমাদের দেশের জন্য অনেক অবদান রেখেছে। সবকিছু ঠিক থাকলে তাদের ভেতরেও কয়েকজন এখানে খেলত। তাদের ব্যাপারে আমি কিছু বলব না এখন এমন একটা জায়গা সবাই তো সবসময় থাকবে না হয়তোবা আমরা আছি আমরাও একসময় থাকব না এটাই স্বাভাবিক।

হৃদয় অবশ্য এসবের চেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন দায়িত্বের দিকে, ‘জাতীয় দলের হয়ে যে খেলোয়াড়ই নামুক না কেন তার দায়িত্ব থাকে সেরাটা দেওয়ার। আমরা খেলোয়াড়রা যখন মাঠে নামি তখন জেতার জন্যই মাঠে নামি কে আছে কে নাই এত কিছু দেখি নাই।

সিরিজ জয় নিয়ে যা বলছেন হৃদয়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments