নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ । প্রথম ম্যাচ জয়ে সিরিজে এগিয়ে ছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বৃষ্টিতে ভেসে যায়। আর তৃতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রান হেরে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে বাংলাদেশ।
তবে বিশ্বকাপ ব্যর্থতার পর নজর কেড়েছে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বে টাইগারদের নিউজিল্যান্ড সফরটা। বিশেষ করে শান্তর দল নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ম্যাচ জিতেছে।
এমন জয়েরে পর আবারও আলোচনায় অধিনায়ক হিসেবে শান্তকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কেমন হতে পারে। এ নিয়ে এবার নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, এই সিরিজে তারা (বাংলাদেশ) দেখিয়েছে যে তারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে শান্তর নেতৃত্ব, যা অসাধারণ ছিল। টেকটিক্যালি স্পট অন ছিল সে। ক্রিকেটারদের সঙ্গে বার্তায়ও তাকে খুব পরিষ্কার দেখা গেছে। সতীর্থদের স্পষ্ট করে বলেছে কার কাছে কী চায়। সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ
অধিনায়ক শান্ত’র ভবিষ্যৎ প্রসঙ্গে হাথুরুসিংহের ভাষ্য, ‘আমার মনে হয় তারা (বিসিবি) বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে, তাকে সিরিয়াসলি নেওয়ার।
কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ থাকলেও, ব্যাটিং ব্যর্থতায় সেটি সম্ভব হয়নি। যদিও এ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন টাইগার কোচ, ‘যদি আমি কিছু বলি, তাহলে নানা জল্পনা তৈরি হবে সত্যি বলতে। এর সঙ্গে সিনিয়রদের এখানে না থাকা কিংবা তাদের অ্যাটিচিউডের কোনো সম্পর্ক নাই। আমার মনে হয় তরুণরা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে।
