ফুটবলের মাঠে দেখা যাবে

বয়স হয়ে গেছে ৩৬ বছর। কতদিন আর লিওনেল মেসিকে ফুটবলের মাঠে দেখা যাবে সেটিও নিশ্চিত নয়। ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি-না সেই প্রশ্নের উত্তর অজানা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেশ কয়েকবার বলেছেনও মেসি যতদিন ফিট থাকবেন দলে তার জায়গা পাকা।

তবে মেসি যখনই আর্জেন্টিনা দলকে বিদায় বলবেন তার জার্সিটা আর কাউকে পরতে দিতে চায় না আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির সঙ্গে তার জার্সিকেও অবসরে পাঠানোর পরিকল্পনার কথা বলেছেন এএফএ প্রধান ক্লদিও তাপিয়া।

এই ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর উদ্যোগ এটিই প্রথম নয়। ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর পর ডিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সিও অবসরে পাঠাতে চেয়েছিল এএফএ।

২০০২ বিশ্বকাপের আগে এএফএ’র তৎকালীন প্রধান এই ঘোষণা দিয়েছিলেন। তবে সেসময় ফিফার নিয়মের কারণে তা হয়ে ওঠেনি। ফিফার টুর্নামেন্ট বা তাদের আয়োজনে যেকোনো ম্যাচে দলগুলোর খেলোয়াড়দের ১ থেকে ২৩ নম্বর জার্সি পরার কথা বলা আছে নিয়মে। ফুটবলের মাঠে দেখা যাবে

মেসির পর আর কেউ কোনোদিন পরবে না দশ নম্বর জার্সি। এলএমটেনের সাথেই জাতীয় দল থেকে অবসরে যাবে জার্সি নাম্বার টেন। ৩৬ বছর পর লিওনেল মেসির নেতৃত্বেই বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। তাই বিশ্বসেরা এই ফুটবলারকে সম্মান জানাতে এমন বিশেষ উদ্যোগ নিলো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

এই চায়ের দোকানদার কিংবা ছোট্ট এই আফগান বয়… পৃথিবীর দুই প্রান্তের দুই ভিন্ন মানুষ তারা… অথচ অদ্ভুত এক অন্ত্যমিল, দুজনেই লিওনেল মেসিকে ভালোবেসে গায়ে জড়িয়েছে ১০ নম্বর জার্সি।

এই দশ নম্বর জার্সি পরেই ১৯৮৬ তে দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনার ঘরে এনে দিয়েছিলো বিশ্বকাপ এরপর সেই লিগ্যাসি মেনে ২০২২ এ ৩৬ বছর পর মেসির হাত ধরে ধরা দেয় অপেক্ষার সোনালি ট্রফিটা। সব মিলিয়ে জার্সি নাম্বার দশ আর্জেন্টাইন জাতির স্বপ্নের রূপকার। সেই জার্সিকে নিয়ে তাই আর্জেন্টাইনদের আবেগটা তাই সবার চেয়ে আলাদা।

২০২৩ এও অনবদ্য লিওনেল মেসি। তিনি কী খেলবেন ২০২৬ বিশ্বকাপ নাকি আসছে বছর কোপা আমেরিকাতেই শেষ হবে লিওর সোনালি জার্নি। এরপরের প্রশ্নটাই লিও পর কে হবেন আর্জেন্টাইনদের নাম্বার টেন। কার গায়ে উঠবে মর্যাদার এই জার্সি।

উত্তর হলো… লিও মেসির পর আর কেউ কোনোদিন পরবে না দশ নম্বর জার্সি। কারণ লিওনেল মেসি যে মুহূর্তে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেবেন তার সাথে দশ নম্বর জার্সিটাও চলে যাবে অবসরে। আনুষ্ঠানিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

এএফএ এর প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া বলেন, যখন মেসি অবসর জাতীয় দল থেকে অবসরে যাবে তখন থেকেই ওর ১০ নম্বর জার্সিটা আর কেউ পরবে না। মেসির সম্মানে জার্সি নম্বর দশও অবসর নেবে। মেসির জন্য এতোটুকুতো করতেই পারি।

শীতকালীন দলবদল শুরু


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments