ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট

ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট । ২০২৪ সালের অস্ট্রেলিয়ান গ্রীষ্মে সিডনি টেস্টের মাহাত্ম্য বর্ণনা করতে চাইলে এইটুকই হয়ত যথেষ্ট।

 ২০১১ সাল থেকে ওয়ার্নার ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। এক যুগ পর সেই জায়গা থেকে সরে আসছেন তিনি।

 তবে, প্রথম দিনের প্রথম সেশনের গল্প বলতে গেলে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের কথাই আগে আসবে। 

পার্থে শুরু। মাঝে মেলবোর্ন হয়ে আজ সিডনি। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ যেন বুঝতেই পারছেনা অস্ট্রেলিয়ার পিচ আর বোলিংয়ের ধার। মেলবোর্নে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও তাতে লাভ হয়নি। সিডনির প্রথম সেশনে অবস্থা আরও শোচনীয়। প্রথম সেশনেই নেই পাকিস্তানের চার উইকেট। ৪৭ রানে চতুর্থ উইকেট পতনের পর সংগ্রাম চালাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান আর অধিনায়ক শান মাসুদ।   ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট

লাঞ্চে যাওয়ার আগে পর্যন্ত এই দুই ব্যাটার দলের স্কোর টেনে নিয়েছেন ৪ উইকেটে ৭৫ পর্যন্ত। 

সিডনিতে শুরুটা মোটেই পাকিস্তানের মনমতো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত হানেন মিচেল স্টার্ক। অফস্ট্যাম্পের বাইরে পড়া বলটা হালকা ইনসুইং করেছে। আব্দুল্লাহ শফিক চেয়েছিলেন ড্রাইভ করতে। কিন্তু বল ব্যাটের ছোঁয়া পেয়ে চলে যায় স্লিপে। অভিষিক্ত সামি আইয়ুব ফিরে যান দ্বিতীয় ওভারে। জশ হ্যাজেলউডের বলটা সলিড ডিফেন্স করতে চেয়েছেন। তবে এখানেও সুইংয়ের কারিশমা। ব্যাটের কানায় লেগে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ। 

চার রানে দুই উইকেটের পর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে ইনিংস রক্ষার কাজে মন দেন বাবর আজম। তাতে খানিক স্বস্তি মিলেছিল ম্যান ইন গ্রিনদের জন্য। তবে সেটা সাময়িক। ব্যক্তিগত ২৬ রানে আউট বাবর। মেলবোর্নের পর এবারও কামিন্সে আটকালেন সাবেক অধিনায়ক। লেট ইনসুইং বুঝেই উঠতে পারেননি। এলবিডব্লিউতে ফেরেন তিনিও।

এরপর সউদ শাকিল আউট হয়েছেন বাইরে বল খোঁচা মেরে খেলতে গিয়ে। ৪৭ রানে নেই ৪ উইকেট। শেষ পর্যন্ত ইনিংস রক্ষায় কাজ করছেন মোহাম্মদ রিজওয়ান এবং শান মাসুদ। 

কোহলি-রোহিতদের নিয়ে নির্বাচকদের বৈঠক

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments