শুরুতে নাম দিয়েছিলেন তাসকিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের নিলামে শুরুতে নাম দিয়েছিলেন তাসকিন আহমেদ। 

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তিতে নিলামের আগেই নাম সরিয়ে নেন এই পেসার। এবারের নিলামে নাম থাকলে তাসকিনের দল পাওয়া অনেকটাই নিশ্চিতই ছিল।

এবারের আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছেন। তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি।

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারাটা যেকোনো ক্রিকেটারের জন্যই আশার। বিশেষ করে আর্থিক দিক বিবেচনা করলে জাতীয় দলের চেয়েও বেশি আয়ের সু্যোগ থাকে এসব লিগে। তাসকিনের মতো একজন ক্রিকেটারের জন্য সেই সুযোগ হাতছাড়া করাটা আর্থিকভাবে ক্ষতিরই বটে।

আইপিএলে না খেলতে পারা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে। শুরুতে নাম দিয়েছিলেন তাসকিন

বাংলাদেশের অন্যান্য পেসারের মতোই তাসকিনেরও চোটের প্রবণতা আছে। তাছাড়া বাংলাদেশের বর্তমান পেস বিভাগের মূল দায়িত্ব তার কাঁধেই। চোট আর জাতীয় দলের খেলা সবমিলিয়ে তার জন্য আইপিএলের মতো দীর্ঘ সময়ের আসরে খেলাটা চ্যালেঞ্জিংই।

তাসকিন বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।

সিরিজের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments