আফগানিস্তানের বিপক্ষে হার

আফগানিস্তানের বিপক্ষে হার বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের কাছে হেরে যাওয়া, বোর্ড এবং সরকারের দ্বন্দ আর সেখান থেকে আইসিসির নিষেধাজ্ঞা।

 সবমিলিয়ে লংকান ক্রিকেটে শেষ কিছুদিন যে মোটেই ভাল যায়নি, সেটা অনায়াসে বলা যায়। বিশ্বকাপটা তারা কাটিয়েছে যাচ্ছেতাইভাবে। মাত্র দুই জয় নিয়ে মিশন শেষ করেছে সেরা ৮-এর বাইরে। যার কারণে জোটেনি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। 

লংকান ক্রিকেটে এরপর থেকেই পালাবদলের সুর। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএসলি)। সর্বশেষ বিশ্বকাপে খেলা আটজন এই সিরিজের দল থেকে বাদ পড়েছেন। বোঝাই যাচ্ছে, নতুন করে নিজেদের গুছিয়ে নিতে বেশ মরিয়া ৯৬ এর চ্যাম্পিয়নরা। 

দলে আসা-যাওয়ার মধ্যে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসের উপরেই ঝড় এসেছে প্রথমে। বিশ্বকাপে আলোচিত টাইমড আউটের শিকার হওয়া এই ক্রিকেটার বাদ পড়েছেন জিম্বাবুয়ে সিরিজে। এছাড়া কুশল পেরেরা, কাসুন রাজিতা, দিমুথ করুনারত্নে, দুশান হেমন্ত, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা ও লাহিরু কুমারাও আছেন বাদ পড়ার খাতায়।  আফগানিস্তানের বিপক্ষে হার

হ্যামস্ট্রিং চোটের কারণে এশিয়া কাপ ও বিশ্বকাপ মিস করা ওয়ানিন্দু হাসারাঙ্গা দলে ফিরেছেন। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে এই স্পিন অলরাউন্ডারকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবেই কেবল একও বছর পর আবার লঙ্কান জার্সিতে দেখা যাবে তাকে। দলে আরও ফিরেছেন দাসুন শানাকা, আভিষ্কা ফার্নান্ডো, আকিলা দনাঞ্জয়া, সাহান আরাচ্চিগে ও নুয়ানিদু ফার্নান্ডো। তবে দলে ফিরলেও অধিনায়কের পদে আর নেই শানাকা। 

১৭ সদস্যের ওয়ানডে দলে নতুন মুখ জানিত লিয়ানাগে। লিয়ানাগে ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি। সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। সহকারী করা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কাকে। মূলত অধিনায়কত্বের চাপ থেকে শানাকাকে মুক্তি দিতেই এই সিদ্ধান্ত।

কেপটাউন টেস্টের প্রথম দিনেই যত রেকর্ড

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments