হামাসের অন্যতম শীর্ষ নেতা

ইসরায়েলের হামলায় হামাসের অন্যতম শীর্ষ নেতা নিহত হওয়ায় লেবাননের সঙ্গে সীমান্তে উত্তেজনা বেড়েছে। যে কোনো সময় দু’পক্ষের মধ্যে সীমান্তে যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে জ্যেষ্ঠ হামাস নেতা সালেহ আল আরৌরি নিহত হন। মার্কিন কর্মকর্তারা জানান, এ হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করেনি। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় প্রথম কোনো শীর্ষস্থানীয় হামাস নেতা নিহত হলেন। এ ঘটনায় রামাল্লায় ব্যাপক বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা।

বুধবার সিএনএন এ খবর জানিয়েছে। লেবাননে হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দেশটিতে থাকা জাতিসংঘ মিশন বৈরুতে হামলা নিয়ে সম্ভাব্য উস্কানি বন্ধে দুই পক্ষকে সংযত থাকতে বলেছে। দেশটিতে জাতিসংঘের মুখপাত্র বলেন, তারা দুই পক্ষকে সংযত থাকতে বলছেন। 

এ হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকতে বলেছে ফ্রান্সও। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইসরায়েলের যুদ্ধকালীন সরকারের সদস্য বেনি গাঞ্জকে একথা বলেন। মাখোঁ গাজায় বেসামরিক মানুষ হত্যা ও জরুরি মানবিক পরিস্থিতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। গাজায় লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতিরও নিন্দা জানান।

হামাস জানিয়েছে, নিহত সালেহ আল আরৌরি তাদের রাজনৈতিক শাখার উপপ্রধান ছিলেন। বৈরুতে জায়নবাদী বিশ্বাসঘাতকদের বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। আরৌরি হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতাদের একজন। হামলায় আরও পাঁচজন নিহত হন। তাদের মধ্যে আছেন– হামাসের সামরিক শাখার সামির ফিন্দি আবু আমের ও আজ্জাম আল-আকরা আবু আম্মার। ইসরায়েল এ হামলার দায় স্বীকার করেনি। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এটাকে কাপুরুষোচিত হামলা বলে বর্ণনা করেছে।  হামাসের অন্যতম শীর্ষ নেতা

হামাস নেতা আরৌরিকে হত্যার ঘটনা যুদ্ধের পরিসর আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে যুদ্ধ শুধু ইসরায়েল ও হামাসের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ২০০৬ সালের যুদ্ধের পর এটা বৈরুতে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, নতুন করে লেবাননকে লড়াইয়ে টেনে নেওয়ার জন্য এটা ইসরায়েলের নতুন অপরাধমূলক কাণ্ড।

লেবাননের সীমান্ত এলাকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা থাকলেও রাজধানী বৈরুতে কখনও হামলা করেনি ইসরায়েল। এরই মধ্যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ এক টেলিভিশন ভাষণে দেওয়া বক্তব্যে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ‘শক্তিশালী জবাব’ দেওয়ার জন্য তাদের উস্কানি দেওয়া হচ্ছে।

৫০০ বন্দির মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments