টেস্টের অভিষেক ক্যাপটাই

অনেক ক্রিকেটারই টেস্টের অভিষেক ক্যাপটাই পুরো ক্যারিয়ারজুড়ে ব্যবহার করেন। ডেভিড ওয়ার্নারও তাদেরই একজন।

 পুরো ক্যারিয়ারে জুড়েই অভিষেকে পাওয়া সেই ক্যাপটা নিজের সঙ্গে রেখেছিলেন। তবে চলমান সিডনি টেস্টের আগে নিজের ব্যাগি গ্রিনটা হারিয়ে ফেলেন ওয়ার্নার, এটা অবশ্য পুরোনো খবর। নতুন ও খুশির খবর হচ্ছে, এই অজি ওপেনারের প্রিয় ব্যাগি গ্রিনটা পাওয়া গেছে।

মেলবোর্ন থেকে সিডনিতে আসার সময় অভিষেক ক্যাপটা হারিয়ে ফেলেছিলেন ওয়ার্নার। তার ব্যাগে দুইটা ক্যাপ ছিল। সেখান থেকে তার অভিষেক ক্যাপটা খোঁজে পাচ্ছিলেন না। এই ঘটনার চার দিন পর অবশেষে সন্ধান মিলেছে সেই ব্যাগি গ্রিনের।

তবে ঠিক কে বা কারা এই ব্যাগি গ্রিন সরিয়ে রেখেছিল এবং ফেরত দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ওয়ার্নার। আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকালে এক ভিডিও বার্তায় নিজের ক্যাপ খোঁজে পাওয়ার খবর নিশ্চিত করেছেন এই অজি ওপেনার।

ওয়ার্নার বলেন, ‘আমি আপনাদের সকলকে জানাতে পেরে খুব খুশি এবং স্বস্তি পাচ্ছি যে, আমার ব্যাগি গ্রিন পাওয়া গেছে, যা একটি দারুণ খবর। কান্টাস, মালবাহী সংস্থা, আমাদের হোটেল এবং টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ। টেস্টের অভিষেক ক্যাপটাই

এর আগে গত ২ জানুয়ারি ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।

‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’-আরো যোগ করেছিলেন তিনি।

আইসিসির বর্ষসেরার তালিকা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments