ব্রাজিলের কোচ ফার্নান্দো

বরখাস্তই হয়ে গেলেন ব্রাজিলের কোচ ফার্নান্দো দিনিজ। টানা ব্যর্থতার মাঝে থাকা ব্রাজিল দলকে বিদায়ই জানাতে হচ্ছে ৪৯ বছর বয়েসী এই কোচকে।

 নানা জলঘোলার পর ব্রাজিলের ফুটবল ফেডারেশনের পদ ফিরে পেয়েছেন এডনালদো রদ্রিগেজ। আর দায়িত্ব ফিরে পেয়েই বরখাস্ত করা হলো দিনিজকে। 

২০২৩ সালের ৫ জুলাই দায়িত্ব পেয়েছিলেন দিনিজ। চুক্তি ছিল ১ বছরের জন্য। তবে সেটাও পূরণ করা হয়নি তার জন্য। 

৪৯ বছর বয়েসী এই কোচ কদিন আগেই দক্ষিণ আমেরিকার সেরা কোচের খেতাব পেয়েছিলেন। তবে সেটা ক্লাব পর্যায়ে ফ্লুমিনেন্সের জন্য। যদিও ব্রাজিলের কোচ পদে টিকে থাকার জন্য সেটা আর যথেষ্ট থাকলো না। সেলেসাওদের হয়ে ক্রমাগত ব্যর্থতার দায়ে শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়তেই হলো ‘ব্রাজিলের গার্দিওলা’ খ্যাত দিনিজকে। 

এক অফিসিয়াল বার্তায় দিনিজের বিদায় নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবলের পরিচালনা পরিষদ। দিনিজকে ধন্যবাদ জানিয়ে দেওয়া বার্তায় সিবিএফ জানায়, ‘ফার্নান্দো দিনিজের কাজের জন্য, তার নিবেদন আর আন্তরিকতার জন্য এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরিজ্জীবিত চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিফ তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা ফার্নান্দো দিনিজের জন্য শুভকামনা জানাচ্ছি। ব্রাজিলের কোচ ফার্নান্দো

দিনিজের অধীনে শুরুটা ভাল করলেও খুব বেশিদিন তা ধরে রাখতে পারেনি ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সেলেসাওরা খেলেছে ৬ ম্যাচ। এরমাঝে তারা জিতেছে মোটে দুই ম্যাচ। একও ড্র এর সঙ্গে আছে তিন হার। পয়েন্ট তালিকাতেও সুবিধাজনক অবস্থায় নেই ব্রাজিল। তারা বর্তমানে আছে ৬ষ্ঠ অবস্থানে। দিনিজের অধীনে ৬ ম্যাচে ব্রাজিল দিয়েছে ৮ গোল আর হজম করেছে ৭টি। রক্ষণের দুর্বলতাই যে দিনিজের অবস্থান নড়বড়ে করেছে সেটাই অনেকটা স্পষ্ট। 

অথচ এই কোচের শুরুটা ছিল মনে রাখার মতোই। প্রথম ম্যাচেই বলিভিয়ার বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয় পায় সেলেসাওরা। এরপরেই পেরুর বিপক্ষে আসে ১-০ গোলের জয়। কিন্তু সোনালী সময়টা ওখানেই শেষ। ভেনিজুয়েলার সঙ্গে গোলশুন্য তাদের কিছুটা হলেও বিপাকে ফেলে দেয়। এরপর উরুগুয়ের কাছে ২-০ গোলের হার আর কলম্বিয়ার কাছে ২-১ গোলের হার যেন ধাক্কাই দেয় ব্রাজিলকে। আর সবশেষ নভেম্বরে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যায় দিনিজের ব্রাজিল। নিজেদের ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের হারতে হয় সেই ম্যাচে। 

ব্রাজিলের নতুন কোচ দোরিভাল জুনিয়র!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments