নৌকার প্রার্থীরা নিরঙ্কুশ জয়

বাগেরহাটের চারটি আসনেই নৌকার প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। ৭ জানুয়ারি রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এরমধ্যে বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার ও বাগেরহাট-৪ আসনে এইচ এম বদিউজ্জামান সোহাগ নির্বাচিত হয়েছেন।

বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ১২৪টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান পেয়েছেন ৫ হাজার ২১০টি ভোট। নৌকার প্রার্থীরা নিরঙ্কুশ জয়

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে ১২৫টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে শেখ তন্ময় পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম ৪ হাজার ১৭৪ ভোট পেয়েছেন।

বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে ৯৬টি কেন্দ্রের ফলাফলে ৭৮ হাজার ৪৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী হাবিবুন নাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন ৫৪ হাজার ৬৭৮ ভোট।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ১৪৩টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র পার্থী এম আর জামিল হোসাইন পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট।

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা ভোটের মাঠে শক্ত অবস্থানে রয়েছেন। নির্বাচনে জয়-পরাজয়ে প্রার্থীর ভোটের ব্যবধান অনেক বেশি হবে; এমন আভাস ভোটের মাঠে। 

বান্দরবানে সপ্তমবারের মতো নৌকার জয়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments