গত বছর ৩ জুলাই ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
এবার আসছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার আনহেল দি মারিয়া। এ বছর মে-জুনে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তার। মার্তিনেজের মতো দি মারিয়াও কলকাতা হয়ে ঢাকায় আসবেন।
এর আগে গত ১৮ অক্টোবর কিংবদন্তি ব্রাজিলীয় ফুটবলার রোনালদিনহো ঢাকায় এসেছিলেন। কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত ঢাকায় আনছেন ৩৫ বছর বয়সি উইঙ্গার দি মারিয়াকে। রোনালদিনহো ও মার্তিনেজও কলকাতা হয়ে ঢাকায় এসেছিলেন শতদ্রুর মাধ্যমে।
বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন দি মারিয়া। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা। কলকাতার গণমাধ্যমের খবর, সেখানে দুদিন থাকার পর দি মারিয়া দেড়দিনের জন্য বাংলাদেশ সফর করবেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক
দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ সালের ডিসেম্বরে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সেই বিশ্বকাপ জয়ে উন্মাদনার মাইলফলক গড়েছিল বাংলাদেশের ফুটবল সমর্থকরা। যার করাণে বিশ্বকাপ মঞ্চ থেকে বুয়েন্স আইরেস, সবখানেই উচ্চারিত হয়েছিল বাংলাদেশের নাম।
বিশ্বকাপ পরবর্তী বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিদানও দিয়েছে আর্জেন্টাইনরা। দেশটির ফুটবল ফেডারেশন থেকে শুরু করে, কোচ, খেলোয়াড় এমন কি আর্জেন্টাইন সরকারও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের সমর্থকদের।
বিশ্বকাপ পরবর্তী ২০২৩ সালের জুলাইয়ে মার্টিনেজ ও অক্টোবরে ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো ঢাকায় এসেছিল শতদ্রু দত্তের মাধ্যমেই। যদিও দুই বিশ্ব তারকার আগমনে ছিল অনেক বিচ্যুতি। যা নিয়ে আলোচনার চেয়ে বেশি হয়েছে সমালোচনা। সেখান থেকে প্রাপ্ত শিক্ষা মারিয়ার আগমনে কাজে লাগাতে চান, ‘এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারে (ডি মারিয়া)। এবারের অনুষ্ঠান আরও সুন্দরভাবে করার পরিকল্পনা রয়েছে। কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে’-বলেন শতদ্রু দত্ত।
