ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন। ইউরোপের এই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার পর পদত্যাগ করেন তিনি।
এছাড়া ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে ‘অনুকরণীয়’ প্রচেষ্টা রাখায় বোর্নকে ধন্যবাদও দিয়েছেন ম্যাক্রোঁ।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন সোমবার পদত্যাগ করেছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। দৈনিক লে ফিগারো জানিয়েছে, পদত্যাগের আগে বোর্ন প্যারিসের এলিসি প্রেসিডেন্ট প্রাসাদে ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দেখা করেছিলেন।
পরে বোর্ন তার পদত্যাগপত্র জমা দেন। এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে তার ‘অনুকরণীয়’ প্রচেষ্টার জন্য বোর্নকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি বার্তা পোস্ট করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
ফ্রান্সের প্রেসিডেন্সি সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘মিসেস এলিজাবেথ বোর্ন আজ প্রেসিডেন্টের কাছে সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ
এলিজাবেথ বোর্নকে ২০২২ সালের মে মাসে ফরাসি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয় এবং গত বছরের শেষের দিকে কট্টরপন্থি, বিতর্কিত অভিবাসন বিল পাসের পরিপ্রেক্ষিতে তার প্রস্থান ঘটল।
এছাড়া ম্যাক্রোঁ তার মন্ত্রিসভায় রদবদল করবেন বলে সাম্প্রতিক দিনগুলোতে খবর বের হয়েছিল।
আল জাজিরা বলছে, ২০২২ সালের মে মাসে নিয়োগ পাওয়া এলিজাবেথ বোর্ন ছিলেন ফরাসি ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। অবশ্য নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বোর্ন তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথকে নিযুক্ত করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ফ্রান্সের ইতিহাসে তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ফ্রাঙ্কোয়া মিট্টেরান্ড।
এলিজাবেথের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন ৩৪ বছর বয়সী শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল এবং ৩৭ বছর বয়সী প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। এছাড়াও অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ের এবং সাবেক কৃষিমন্ত্রী জুলিয়েন ডেনরম্যান্ডির নামও প্রধানমন্ত্রী পদের জন্য শোনা যাচ্ছে।
