যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের হলিউডের অ্যাওয়ার্ডের মৌসুম। 

সোমবার  স্থানীয় সময় রাত ৮টায় বেভারলি হিলসে অবস্থিত হোটেল বেভারলি হিলটনে বসে এবারের আসর।

বিশ্বের বড় বড় তারকারা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। তাদের স্বাগত জানাতে প্রস্তুত ছিল লাল কার্পেট। নায়িকাদের কাছে পুরু গালিচায় পা ডুবিয়ে হাঁটার মজাই আলাদা। তাদের রূপের জৌলুসে চোখ ধাঁদিয়ে যায় উপস্থিত দর্শকদের। সবাই অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনের জন্য।

এবারের আসরে উপস্থিত ছিলেন মার্গট রবি, লিওনার্দো ডিক্যাপ্রিও, মেরিল স্ট্রিপ, ফ্লোরেন্স পুগ, অ্যাঞ্জেলা ব্যাসেট, টেলর সুইফ্ট, ডুয়া লিপা এবং আরও অনেক তারকা। কোন নায়িকার সাজ এদিন সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল? কাকে দেখে রাতের ঘুম উড়ল সবার? চলুন জেনে নিই—

সেলেনা গোমেজ টকটকে লাল জর্জিও আর্মানি পোশাকে ঝলমলে। সঙ্গে মেটালিক হিলস, হাই বান আর হিরের ঝলক। সেলেনা অনন্যা। রবার্ট ডাউনি জুনিয়র সেফ খেলেছেন। আপাদমস্তক কালো পোশাকে সেজে উপস্থিত অনুষ্ঠানে। তাতেই ড্যাসিং তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস

মার্গারেট রবি আন্তর্জাতিক মঞ্চেও বার্বির জাদুকাঠি বুলিয়ে দিয়েছেন। কীভাবে? গোলাপি গাউন, ড্রামাটিক রাফেল আর হিরের হাল্কা গয়নায় সেজে।

ডুয়া লিপার থেকে এদিন চোখ ফেরানো যাচ্ছিল না! নায়িকা মৎসকন্যা সেজেছিলেন কালো ফিসটেল গাউনে। তার গলায় দুর্লভ টিফানি নেকলেস।

এম্মা স্টোন। নাম তো শুনেছেন। এবার তার জৌলুসের তাপে নিজেকে সেঁকে নিন। বেজরঙা ফ্লোরাল গাউন আর হাল্কা গয়না তার বিশেষ দিনের সাজ। ডিপকাট গলা আর থাই-হাই স্লিট উষ্ণতার পারদ চড়িয়েছে।

জেনিফার লোপেজ পুরো পিঙ্কি পরি। গোলাপি রঙের টিউব ফিশটেল গাউন। ওপেন শোল্ডারে হাতের কাছে ভেলভেটের বড় গোলাপ। সঙ্গে হিরের গয়না, খোলা চুল।

রবার্ট ডাউনির ঠিক বিপরীত সাজ জোনাথন বেইলের। তিনি আপাদমস্তক সাদা পোশাকে সেজেছিলেন। রীস উইথারস্পুন যেন এই প্রজন্মের প্রতিনিধি। পেলব গোলাপি আর কালোর সহবাসে তৈরি অফ শোল্ডার গাউনে ঝকঝকে। গলায় চওড়া হিরের নেকলেস আর বুদ্ধিদীপ্ত হাসি।

লিওনার্দো দ্য কেপ্রিওকে দেখার জন্য মুখিয়ে ছিলেন সবাই। তিনি সাদা-কালোর যুগলবন্দিতে হাজির।

আরিফিন শুভ ১০ কাঠা প্লট পাওয়ায় এত ক্ষোভ কেন?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments