পর্তুগালের রাষ্ট্রপতি মারসেলো

পর্তুগালের রাষ্ট্রপতি মারসেলো রেবেলো সোজার কা‌ছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।

৮ জানুয়ারি লিসবনে অবস্থিত পর্তুগিজ রাষ্ট্রপতির অফিস প্যালাসিও দ্যা বেলেম-এ আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত মোটর শোভাযাত্রা সহযোগে বাংলাদেশ ভবন থেকে প্যালাসিও দ্যা বেলেম পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রদূত সালাম গ্রহণকালে বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। 

পরিচয়পত্র পেশের পর পর্তুগিজ রাষ্ট্রপতি ও বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পর্তুগালের রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার শুভেচ্ছা জানান।  পর্তুগালের রাষ্ট্রপতি মারসেলো

রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ করে বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার ওপর আলোকপাত করেন। তিনি পর্তুগালের অর্থনৈতিক উন্নয়নে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পর্তুগালে দায়িত্ব পালনের সময় তিনি রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

রেজিনা আহমেদ পর্তুগালের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। বাংলাদেশ ও পর্তুগালের জনগণের মধ্যে বিদ্যমান ৫০০ বছরের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে প্রচেষ্টা গ্রহণের সংকল্প ব্যক্ত করেন। 

রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের ব্যাপারে পর্তুগালের রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশ ও পর্তুগাল এর মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে, ঢাকায় পর্তুগিজ দূতাবাস স্থাপনের বিষয়টি বিবেচনার জন্য পর্তুগিজ রাষ্ট্রপতিকে অনুরোধ করেন। 

তিনি আরও উল্লেখ করেন যে, পর্তুগিজ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখনই উপযুক্ত সময় এবং বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে রাষ্ট্রপতি পর্তুগিজ রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

নতুন সরকারের সঙ্গে কাজ করবে ইইউ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments