রাজকীয়ভাবে খ্রিষ্টান মতে বিয়ে

বছরের শুরুতেই আইনিভাবে বিয়ে সেরেছিলেন। এবার উদয়পুরের তাজ আরাভলি রিসোর্টে রাজকীয়ভাবে খ্রিষ্টান মতে বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা খান। বাবা-মা এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সাক্ষী রেখেই নতুন জীবনে পা রাখলেন ইরা খান ও নুপুর শিখারে।

দিন কয়েক ধরেই সোশাল মিডিয়ায় প্রাক বিবাহ অনুষ্ঠানের একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সাবেক স্ত্রীদের সঙ্গে চুটিয়ে মজা করতে দেখা গেছে আমির খানকে। গত ৫ জানুয়ারি মেয়ের বিয়ের আয়োজন খতিয়ে দেখতে আগেভাগেই পৌঁছে গিয়েছিলেন বলিউড সুপারস্টার। ছেলেমেয়েদের নিয়ে পরে পৌঁছান দুই সাবেক স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাও। 

তিন দিনব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে কোনোরকম কমতি রাখেননি আমির খান। নিজে রিনা দত্তকে মাত্র ১০ টাকায় বিয়ে করলেও তাদের প্রথম সন্তান তথা একমাত্র মেয়ে ইরা খানের বিয়েতে কিন্তু জাঁকজমকপূর্ণ আয়োজন করেছেন তিনি।

বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। ২৫০ জন অতিথি উপস্থিত ছিলেন ইরা-নুপুরের বিয়েতে। রাজকীয় সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন আমির খানের বলিউডের তারকা বন্ধুরাও। তাদের জন্য ছিল বিশেষ আয়োজন। রাজকীয়ভাবে খ্রিষ্টান মতে বিয়ে

আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ের বিকেসি জিও সেন্টারে হবে ইরা খান ও নুপুর শিখারে গ্র্যান্ড রিসেপশন। সেখানে উপস্থিত থাকবেন শাহরুখ খান ও সালমান খানসহ গ্ল্যামার দুনিয়া থেকে রাজনৈতিক ময়দানের একাধিক ব্যক্তিত্বরা।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তারকাখচিত রিসেপশনে শাহরুখ-সালমানের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে অজয় দেবগন, বচ্চন পরিবার, করণ জোহর, অক্ষয় কুমার, করিনা কাপুর খান, জুহি চাওলা, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকার-সহ আরও অনেক তারকা।

‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার’ শাহরুখ খান

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments