নতুন সরকারের মন্ত্রীদের নাম

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের তিন দিনের মধ্যেই নতুন সরকারের মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়েছে। যেখানে ক্রীড়াঙ্গন থেকে মন্ত্রিত্ব পেয়েছেন পাঁচ জন, চারজন বাদ পড়েছেন এবার। 

বুধবার রাতে মন্ত্রীপরিষদ সচিব ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। 

সবমিলিয়ে ৩৬ জনের এই তালিকায় নেই বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নাম। তাই স্বাভাবিকভাবেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অন্য একজন দায়িত্বপ্রাপ্ত হবেন। ক্রীড়া মন্ত্রণালয়ে সাধারণত প্রতিমন্ত্রী থাকেন। সেই হিসেবে ১১ জন প্রতিমন্ত্রীর মধ্যে একজন ক্রীড়াঙ্গনের অভিভাবক হওয়ার সম্ভাবনা বেশি। ১১ জন প্রতিমন্ত্রীর মধ্যে টাঙ্গাইল-৬ আসনের আহসানুল ইসলাম টিটুকে নিয়েই আলোচনা বেশি ক্রীড়াঙ্গনের। আগামীকাল নিশ্চিত হওয়া যাবে কে হচ্ছেন ক্রীড়াঙ্গনের আগামী দিনের অভিভাবক। ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতি মেয়াদে নতুন একজন দায়িত্ব নেন, সেই ধারাবাহিকতাই এবারও অব্যাহত থাকছে।

জাহিদ আহসান রাসেল মন্ত্রিত্ব হারানোর দিনে আবার ক্রীড়াঙ্গনের অনেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। কয়েক মেয়াদে এমপি নাজমুল হাসান পাপন এবার প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন। বিসিবির বর্তমান সভাপতি পাপন মন্ত্রীত্বের অভিষেকের মুখে রয়েছেন, একইসঙ্গে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরি দীর্ঘদিন পর আবারও মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।  নতুন সরকারের মন্ত্রীদের নাম

সাবের হোসেন চৌধুরির পরিচয় এখন সংসদ সদস্য হলেও, তিনি মূলত ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী। আশির দশকে আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে তার পথচলা শুরু। ক্লাবে ফুটবল নিয়ে সংগঠক ক্যারিয়ার শুরু হওয়া সাবের ক্রিকেট বোর্ডের সভাপতি হন পরে। বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস, প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ সবই তার সভাপতিত্বের সময়ে এসেছিল। 

সাবেক হকি খেলোয়াড় ও আবাহনী ক্লাবের পরিচালক নসরুল হামিদ বিপু পুনরায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরিও পুনরায় প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। মহিলা ক্রীড়া সংস্থার সদস্য রুমানা আলী প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী হয়েছেন।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই কোচিং শুরু কার্তিকের

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments