মাঠে ফেরার অপেক্ষায়

প্রায় দুই মাস বিরতির পর মাঠে ফেরার অপেক্ষায় আছেন লিওনেল মেসি। প্রাক্‌-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টার মায়ামির হয়ে সৌদি সফরে যাবেন মেসি। সেখানে আল নাসর আর আল হিলালের বিপক্ষে খেলবে মায়ামি। সৌদি আরবের দুই ক্লাবের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মেসি।

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্টার মায়ামির প্রাক্‌-মৌসুম পর্ব। প্রথম ম্যাচে এল সালভাদরের বিপক্ষে খেলবে মেসির দল। সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বরের পর সেদিনই প্রথম মাঠে নামবেন মেসি। দুদিন পর এফসি ডালাসের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন মেসিরা।

ইন্টার মায়ামি, আল হিলাল ও আল নাসরকে নিয়ে আয়োজন করা হয়েছে রিয়াদ সিজন কাপ। সেখানে ২৯ জানুয়ারি আল হিলাল এবং ১ ফেব্রুয়ারি আল নাসরের বিপক্ষে খেলবে মায়ামি। এর মধ্যে মেসি-রোনালদোর দেখা হবে বলে মায়ামি-নাসর ম্যাচ নিয়ে দর্শক উদ্দীপনা বেশি। দেখা হতে পারতো নেইমারের সঙ্গেও, তবে চোটের কারণে আপাতত মাঠের বাইরে এই ব্রাজিলিয়ান তারকা।

রিয়াদ সিজন কাপ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মেসি। যেখানে তিন দলের এই প্রতিযোগিতাকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে মেসি লিখেছেন, ‘ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপের অংশ হতে তর সইছে না, যেখানে আমরা এক ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপে সৌদির শীর্ষ ক্লাবগুলোর মুখোমুখি হব।

দেড় যুগের পেশাদার ক্যারিয়ারে ব্যতিক্রমী এক ছুটিই কাটিয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ব্যস্ততা নেই, নেই আর্জেন্টিনার ব্যস্ততাও। টানা দেড় মাস ফুটবলেরই বাইরে ছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। লম্বা বিরতির পর চনমনে মেসি এখন মাঠে ফেরার অপেক্ষায়। মাঠে ফেরার অপেক্ষায়

প্রায় দুই মাস বিরতির পর মেসি মাঠে ফিরবেন দিন দশেক পর। প্রাক্‌-মৌসুম প্রস্তুতির এই পর্যায়ে ইন্টার মায়ামির হয়ে সৌদি সফরেও যাবেন মেসি, যেখানে দেখা হবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর আর নেইমারের আল হিলালের সঙ্গে। সৌদি আরবের দুই নামী দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মেসি। বলেছেন, ‘ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ’-এ মাঠে নামতে তর সইছে না তাঁর।

৫০ বছর আগের রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments