প্যান ইন্ডিয়ান ছবি নির্মাণ

গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবিটি দেশের প্রেক্ষাগৃহে ঝড় তোলে। দেশের বাইরেও আলোচিত হয় ছবিটি। ‘প্রিয়তমা’ দিয়ে নায়ক শাকিব খান দীর্ঘদিন পর তার ক্যারিয়ারের ফুরফুরে সময় পার করছেন। পারিশ্রমিকও বাড়িয়েছেন। ওই সময় ‘প্রিয়তমা’ ছবির জয়জয়কার যখন মধ্যগগনে, তখন পরিচালক অনন্য মামুন ঘোষণা দেন, শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান ছবি নির্মাণ করবেন। ছবির নাম ‘দরদ’। বেনারসে এর শুটিং শুরু হবে। নায়িকা বলিউডের। কিন্তু বলিউডের এই নায়িকা কে, ওই সময় তা প্রকাশ করেননি বাংলাদেশের এই পরিচালক।

শাকিবের নায়িকা কে, দুই মাস ধরেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। একেক সময় একেক নায়িকার নাম নিয়ে গুঞ্জন উঠেছে- কখনো প্রাচী দেশাই, কখনো নেহা শর্মা, কখনো জেরিন খান ও শেহনাজ গিলের নাম। কিন্তু শাকিবের বিপরীতে চূড়ান্ত নায়িকার খবর পাওয়া যায়নি এত দিন।

চূড়ান্ত নাম জানা গেল অবশেষে। বলিউডের সোনাল চৌহান শাকিবের নায়িকা হচ্ছেন । সম্প্রতি এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সোনালের পক্ষ থেকে এর সত্যতা জানা না গেলেও ছবির তিন প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম কলকাতার এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি ম্যানেজিং ডিরেক্টর অশোক ধানুকা বলেন, “আমার ছেলে হিমাংশু ধানুকা এই বিষয়গুলো দেখভাল করছেন।” তবে এই ছবিতে সোনাল চৌহানকে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে আমি জানি। এখন সঠিক তারিখ মনে নেই। গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবিটি দেশের প্রেক্ষাগৃহে ঝড় তোলে। দেশের বাইরেও আলোচিত হয় ছবিটি। ‘প্রিয়তমা’ দিয়ে নায়ক শাকিব খান দীর্ঘদিন পর তার ক্যারিয়ারের ফুরফুরে সময় পার করছেন। পারিশ্রমিকও বাড়িয়েছেন। প্যান ইন্ডিয়ান ছবি নির্মাণ

ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান বলিউডের প্রায় দেড় ডজন ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের জন্য স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ বেশ কিছু পুরস্কারও জিতেছেন।

এদিকে অশোক ধানুকা জানিয়েছেন, ২০ অক্টোবর ভারতের বেনারসে এই ছবির শুটিং শুরু হবে। টানা ২৫ দিন চলবে শুটিং। অনন্য মামুন ছাড়াও যৌথভাবে ভারত থেকে আরেকজন পরিচালক ছবিটি পরিচালনা করবেন। তবে তার নাম জানা যায়নি।

চঞ্চল বারবার টলিউডে কাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments