রেকর্ড করে চলেছে

মুক্তির পর থেকে জওয়ান একের পর এক রেকর্ড করে চলেছে । এক মাসের মধ্যে জাভানের আয় দ্রুত কমে যায়।  কিন্তু ভারতের জাতীয় চলচ্চিত্র দিবসের দিন পুরো চিত্রই উল্টো দেখা যায় । সেদিন একাধিক রেকর্ড ভেঙে পুনর্জীবন ফিরে পেয়েছে শাহরুখ খানের এ ছবি।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ মিডিয়ার মতে, বেশ কিছুদিন ধরেই আয় কমে গিয়েছিল ‘জওয়ানের’। হঠাৎ ১৩ অক্টোবর এক লাফে বেড়ে যায় ছবির আয়।

ভারতের জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে মাত্র ৯৯ টাকায় একাধিক মাল্টিপ্লেক্সে ‘জওয়ান’-এর টিকিট বিক্রি হয়েছে। হঠাৎ আয় বাড়ার পেছনে এটা একটা বড় কারণ হতে পারে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এটাই প্রথম হিন্দি ছবি ভারতীয় ছবির ইতিহাসে যা গোটা বিশ্বজুড়ে ১১২৫ কোটি টাকা আয় করেছে। বেশ কয়েকদিন ধরেই জওয়ান ৭০ থেকে ৮০ লাখ টাকা আয় করছিল। কিন্তু জাতীয় চলচ্চিত্র দিবসের দিন একলাফে তা বেড়েছে। এদিন ৫ কোটি টাকার ব্যবসা করেছে জওয়ান।

থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন ‘জওয়ান’ এর অভিনেত্রী আলিয়া কুরেশি। শাহরুখ খানের প্রমীলা বাহিনীতে জাহ্নবীর চরিত্রে দেখা গেছে তাকে। ছবির তুমুল সাফল্যের পর বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি। বেঁচে ফিরে  স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়েছেন আলিয়া। রেকর্ড করে চলেছে

জানা গেছে, সকালে থাইল্যান্ডের একটি মলে বেড়াতে গিয়ে গোলাগুলির মধ্যে পড়ে যান আলিয়া ও তার বান্ধবী। কী হয়েছিল সে দিন মলে? 

আলিয়া বলেন, ‘অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল সে দিনটা। কুকুরের সঙ্গে খেলি সকালে। তার পর একটি মলে ঢুকি। যত সমস্যা শুরু হয় তখন থেকেই। আমরা যে মলে ঢুকেছিলাম, তাতে হঠাৎই গুলিবর্ষণ শুরু হয়। কিছুই বুঝে উঠতে পারিনি প্রথমে। হন্তদন্ত হয়ে এ দিক-ও দিক ছোটাছুটি করতে শুরু করে দিই আমরা। মলের চলমান সিঁড়ি দিয়ে ওঠার সময় কেউ ‘শুটার’ বলে চিৎকার করে ওঠেন। নীচে নামার সময় তিনটে গুলির আওয়াজ পাই। প্রায় চোখের সামনে দু’জনকে মেরে দেয় আততীয়রা। আরও বেশি ছোটাছুটি করতে শুরু করে দিই। কোনও মতে মলের বাইরে বেরিয়ে দেখি, বৃষ্টি পড়ছে। সকলে একেবারে ভিজে যাই। সেই বৃষ্টিতেই আমরা পালাতে থাকি। খুঁজতে থাকি টুকটুক (থাইল্যান্ডের তিন চাকার ট্যাক্সি)। অনেক খোঁজার পর টুকটুক এসে দাঁড়ায়। তাতে চেপেই গন্তব্যের দিকে রওনা দিই।’

‘মুজিব’ দেখে তৃপ্ত দর্শক

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments