ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে

ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের কী হবে তা কল্পনা করার মতো না। আগামী বৃহস্পতিবার পুনেতে ভারত গেছে গতকাল। আর বাংলাদেশের আলোচনায় পুনে উঠে এসেছে আরও তিন দিন আগে। কয়েক হাজার কিলোমিটার দূর থেকেই অনুভব করা যায় পুনেতে কতটা প্রশান্তির মধ্যে রয়েছে ভারত। বিরাট, রোহিত, বুমরা, সিরাজরা কত ফুরফুরে মেজাজে রয়েছে। টানা তিন ম্যাচ জিতে নিজেদের দেশে ভারত যেন ফ্লাইংমুডে।

অন্যদিকে কতো অশান্তির মধ্যে রয়েছে বাংলাদেশের ক্রিকেট শিবির। নানা ঘটনায় বাংলার ক্রিকেটার সমালোচনায়। বিশ্বকাপে এলোমেলো হয়ে গেছে বাংলাদেশ নামের দলটা। টাইগার নামের এই দলটা ক্রিকেট দুনিয়ায় যেখানে সমীহ জাগিয়েছিল সেই দলটার মুখই কেউ দেখতে চায় না এখন।

এমনিতেই পারফরম্যান্স ভালো না। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলার ক্রিকেটাররা নানা সামলোচনার জন্ম দিয়ে আসছেন। মাঠের ভেতরের বাজে পারফরম্যান্সের সঙ্গে যোগ হয়েছে মাঠের বাইরের জ্বালা-যন্ত্রণা। ম্যানেজম্যান্ট যখন খেলোয়াড়দের মন ভালো করতে ছুটি দিয়ে বললেন ঘুরে আসো মন ভালো করো, আবার নিজেকে গড়ে তোল। ছুটি পেয়ে লিটন দাসের মেজাজ ফুরফুরে হওয়ার চেয়ে উলটো মেজাজটা চড়া হয়ে গেল। এমনিতেই বিসিবি কর্তারা আছেন বিপদে। তার ওপর সাংবাদিকদের সঙ্গে লিটন দাসের অশোভন আচরণ দেশ জুড়ে সমালোচনা ছড়িয়ে দিল। বিসিবি সঙ্গে সঙ্গে বার্তা পাঠিয়ে লিটনের বিষয়টি মিটমাট করিয়েছে। তাতে কী দুশ্চিন্তা শেষ হয়ে গেছে।

অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়েছিলেন। এখনও নিশ্চিত তা সাকিব ভারতের বিপক্ষে খেলতে পারবেন কি না। হাতে আরও দুই দিন। ম্যাচের আগে জানা যাবে সাকিব খেলবেন কি না। জানা গেছে সাকিব চাইলে খেলবেন, আবার না-ও খেলতে পারেন। ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে

কারণ সাকিবের চোট নিয়ে নাকি পরিষ্কার করে বলাও যাচ্ছে না কত দিন লাগবে, কী করতে হবে। ভারতের বিপক্ষে যদি সাকিব না খেলেন তাহলে অভিজ্ঞ ক্রিকেটার একজন কমে যাবে। কারণ মুশফিক, মিরাজ, মাহমুদউল্লা রিয়াদ, সাকিবরাই যতটুকু করছেন। সমালোচনা হচ্ছে অধিনায়ক সাকিবই নাকি ব্যাটিং লাইন দাঁড় করাচ্ছেন। কোচ হাথুরুসিংয়ে নাকি সাকিবের হাতে সব দিয়েছেন। এসব গুঞ্জন বাংলাদেশের ক্রিকেট ঘরে বাতাসে ভাসছে। একজন হেড কোচ হয়ে একটা ভালো দল তৈরি করতে না পারার ব্যর্থতা তার আছে।  চাকরিটা থাকবে কি থাকবে না, সেই হিসাব প্রস্তুত করে রেখেছে বিসিবি।

সুজি বেটস ভাঙলেন কোহলির রেকর্ড

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments