কোটি টাকা বাজেটে নির্মিত

৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত মুজিব: রূপকার অফ দ্য নেশন ছবিতে মুজিব চরিত্রে অভিনয় করতে আরিফিন শুভর প্রয়োজন মাত্র ১ টাকা। জানা গেছে, একই ছবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয়ের জন্য নুসরাত ইমরোজ তিশাও পারিশ্রমিক পেয়েছেন এক টাকা।

এ বিষয়ে তিশা গণমাধ্যমকে বলেন, ‘এক টাকাও নিতাম না। চুক্তিতে লিখতে হবে, তাই নিয়েছি। আমি শুধু ভালোবাসার জায়গা থেকে সিনেমাটা করতে চেয়েছি। এখন মনে হয়েছে, যে ভালোবাসার কথা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি পাচ্ছি। এর চেয়ে বড় সম্মানী কী হতে পারে?’

তিশা জানান, সিনেমাটি মুক্তির পর এমন সব প্রতিক্রিয়া পাচ্ছেন, যা তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, ‘যারা ছবিটি দেখছেন, অনেকে এভাবে বলছেন, ‘আমরা তো বেগম মুজিবকে কাছ থেকে দেখিনি, শুধু কথা শুনেছি। কিন্তু আপনাকে দেখে মনে হয়েছে, আপনিই সেই বেগম মুজিব। আমাদের মনে হয়, বেগম মুজিব বুঝি পর্দার আপনার মতোই ছিলেন। আমরা তাই অনুভব করতে পেরেছি।’ কোটি টাকা বাজেটে নির্মিত

শুক্রবার (১৩ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পায় ‘মুজিব’। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। এছাড়াও শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ছাড়াও শতাধিক অভিনেতা কাজ করেছেন সিনেমাটিতে।

এই ছবির সহকারী পরিচালক ছিলেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি এবং শ্যামা জাইদি। নীতীশ রায় শৈল্পিক নির্দেশনার দায়িত্ব নেন। কস্টিউম ডিরেক্টর ছিলেন শ্যাম বাংলার মেয়ে পিয়া বাংলা।

সাকিবদের সঙ্গে ডেট করবেন পাক অভিনেত্রী

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments