পশ্চিমাদের মদদে স্বাধীন

পশ্চিমাদের মদদে স্বাধীন দেশ ফিলিস্তিনে যে বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ চলছে তার অভিন্ন প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং তা অব্যাহত রাখবে।

ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরাইলি হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইউনাইটেড ইসলামি পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন এসব কথা বলেছেন। শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা হতাশাজনক উল্লেখ করে ইসমাইল হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের সরাসরি মদদে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে।জাতিসংঘ বিশ্বের অন্যান্য বিষয়ে বেশ জোরালো ভূমিকা রাখলে নিরীহ ফিলিস্তিনিদের রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না।আমরা এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে মানবতাবিরোধীদের সমর্থন দিয়েছেন।যেখানে যুক্তরাষ্ট্রেও হাজার হাজার অমুসলিম ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেখানে তার এমন নির্লজ্জ পক্ষপাতমূলক আচরণ যুক্তরাষ্ট্রের দ্বিচারিতাকেই প্রকাশ করেছে। ইসরাইলের পক্ষে অবস্থান নিলে একসময় যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। পশ্চিমাদের মদদে স্বাধীন

মহাখালি কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাজধানীর মহাখালি, আমতলি, কড়াইলবস্তি ও বনানী কাকলীসহ আশপাশের এলাকা থেকে  ৪০- ৫০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। 

ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে তেল আবিব। গত ১৩ দিনে ইসরায়েলের হামলায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে হাজার হাজার লোক ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে এবং যুদ্ধ বন্ধ ও সর্বাত্মক অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। 

২৪ লাখ টাকার গাঁজাসহ রাজধানীতে আটক ৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments